--- title: "নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৯" description: "২০০৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইনযেহেতু ২০০৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবলি হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1018.html act_id: 1018 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 40430 slug: সংক্ষিপ্ত-শিরোনাম-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1018/section-40430.html - id: 40431 slug: ২০০৮২০০৯-অর্থ-বৎসরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-৪৯২১১৯৪৮৬০০০-টা url: http://bdlaws.minlaw.gov.bd/act-1018/section-40431.html - id: 40432 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-1018/section-40432.html --- # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৯ # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৯ > [!Preamble] > ২০০৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন > যেহেতু ২০০৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবলি হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-1018/section-40430.html) ^sec-1 এই আইন [[act-1018\|নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৯]] নামে অভিহিত হইবে। ##### [ধারা ২: ২০০৮-২০০৯ অর্থ বৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪৯২১১,৯৪,৮৬,০০০ টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-1018/section-40431.html) ^sec-2 ২০০৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে যে সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ঊনপঞ্চাশ হাজার দুইশত এগার কোটি চুরানব্বই লক্ষ ছিয়াশি হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে। ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-1018/section-40432.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।