--- title: "নির্দিষ্টকরণ আইন, ২০০৯" description: "২০১০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন।যেহেতু ২০১০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1020.html act_id: 1020 year: 2009 scraped_at: 2026-11-19 language: bn sections: - id: 40258 slug: সংক্ষিপ্ত-শিরোনাম-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1020/section-40258.html - id: 40259 slug: ২০০৯২০১০-অর্থ-বৎসরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-১৮৯৯৫৯৯৬৬৯০০০-ট url: http://bdlaws.minlaw.gov.bd/act-1020/section-40259.html - id: 40260 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-1020/section-40260.html --- # নির্দিষ্টকরণ আইন, ২০০৯ # নির্দিষ্টকরণ আইন, ২০০৯ > [!Preamble] > ২০১০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন। > যেহেতু ২০১০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-1020/section-40258.html) ^sec-1 1. এই আইন [[act-1020\|নির্দিষ্টকরণ আইন, ২০০৯]] নামে অভিহিত হইবে। 2. ইহা ১৭ আষাঢ় ১৪১৬ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই ২০০৯ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইবে। ##### [ধারা ২: ২০০৯-২০১০ অর্থ বৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১৮৯৯৫৯,৯৬,৬৯,০০০ টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-1020/section-40259.html) ^sec-2 ২০১০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত এক লক্ষ ঊননব্বই হাজার নয়শত ঊনষাট কোটি ছিয়ানব্বই লক্ষ ঊনসত্তর হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে। ##### [নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-1020/section-40260.html) ^sec-40260 ৩।এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।