--- title: "নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৩" description: "২০১৩ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইনযেহেতু ২০১৩ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1117.html act_id: 1117 year: 2013 enacted_at: 2013-06-12 scraped_at: 2026-11-19 language: bn sections: - id: 42689 slug: সংক্ষিপ্ত-শিরোনাম url: http://bdlaws.minlaw.gov.bd/act-1117/section-42689.html - id: 42690 slug: ২০১২২০১৩-অর্থ-বৎসরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-১১০০০৫৫১১০০০-এগ url: http://bdlaws.minlaw.gov.bd/act-1117/section-42690.html - id: 42691 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-1117/section-42691.html --- # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৩ # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৩ > [!Preamble] > ২০১৩ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন > যেহেতু ২০১৩ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম](http://bdlaws.minlaw.gov.bd/act-1117/section-42689.html) ^sec-1 এই আইন [[act-1117\|নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৩]] নামে অভিহিত হইবে। ##### [ধারা ২: ২০১২-২০১৩ অর্থ বৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১১০০০,৫৫,১১,০০০ (এগার হাজার কোটি পঞ্চান্ন লক্ষ এগার হাজার) টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-1117/section-42690.html) ^sec-2 ২০১৩ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে যে সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ১১০০০,৫৫,১১,০০০ (এগার হাজার কোটি পঞ্চান্ন লক্ষ এগার হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে। ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-1117/section-42691.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১৩ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।