--- title: "নির্দিষ্টকরণ আইন, ২০১৩" description: "২০১৪ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনযেহেতু ২০১৪ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1120.html act_id: 1120 enacted_at: 2013-06-30 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 42813 slug: সংক্ষিপ্ত-শিরোনাম-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1120/section-42813.html - id: 42814 slug: ২০১৩২০১৪-অর্থ-বৎসরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-৩৪৪৫৪৯৮৬১১০০০-ত url: http://bdlaws.minlaw.gov.bd/act-1120/section-42814.html - id: 42815 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-1120/section-42815.html --- # নির্দিষ্টকরণ আইন, ২০১৩ # নির্দিষ্টকরণ আইন, ২০১৩ > [!Preamble] > ২০১৪ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন > যেহেতু ২০১৪ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-1120/section-42813.html) ^sec-1 এই আইন [[act-1120\|নির্দিষ্টকরণ আইন, ২০১৩]] নামে অভিহিত হইবে। 1. ইহা ১৭ আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০১৩ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইবে। ##### [ধারা ২: ২০১৩-২০১৪ অর্থ বৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩৪৪৫৪৯,৮৬,১১,০০০ (তিন লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশত ঊনপঞ্চাশ কোটি ছিয়াশি লক্ষ এগার হাজার) টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-1120/section-42814.html) ^sec-2 ২০১৪ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৩৪৪৫৪৯,৮৬,১১,০০০ (তিন লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশত ঊনপঞ্চাশ কোটি ছিয়াশি লক্ষ এগার হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে। ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-1120/section-42815.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১৪ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।