--- title: "নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৫" description: "২০১৫ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইনযেহেতু ২০১৫ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃক প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1162.html act_id: 1162 year: 2015 enacted_at: 2015-06-16 scraped_at: 2026-11-19 language: bn sections: - id: 44253 slug: সংক্ষিপ্ত-শিরোনাম url: http://bdlaws.minlaw.gov.bd/act-1162/section-44253.html - id: 44254 slug: ২০১৪২০১৫-অর্থবৎসরের-জন্য-সংযু্ক্ত-তহবিল-হইতে-৯৫০৮৫৭১২০০০-নয় url: http://bdlaws.minlaw.gov.bd/act-1162/section-44254.html - id: 44255 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-1162/section-44255.html --- # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৫ # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৫ > [!Preamble] > ২০১৫ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন > যেহেতু ২০১৫ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃক প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম](http://bdlaws.minlaw.gov.bd/act-1162/section-44253.html) ^sec-1 এই আইন [[act-1162\|নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৫]] নামে অভিহিত হইবে। ##### [ধারা ২: ২০১৪-২০১৫ অর্থবৎসরের জন্য সংযু্ক্ত তহবিল হইতে ৯৫০৮,৫৭,১২,০০০ (নয় হাজার পাঁচশত আট কোটি সাতান্ন লক্ষ বার হাজার) টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-1162/section-44254.html) ^sec-2 ২০১৫ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৯৫০৮,৫৭,১২,০০০ (নয় হাজার পাঁচশত আট কোটি সাতান্ন লক্ষ বার হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে। ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-1162/section-44255.html) ^sec-3 এই আইন দ্বারা সংযু্ক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১৫ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।