--- title: "নির্দিষ্টকরণ আইন, ২০১৫" description: "২০১৬ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনযেহেতু ২০১৬ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1164.html act_id: 1164 year: 2015 enacted_at: 2015-06-30 scraped_at: 2026-11-19 language: bn sections: - id: 44256 slug: সংক্ষিপ্ত-শিরোনাম-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1164/section-44256.html - id: 44257 slug: ২০১৫২০১৬-অর্থবৎসরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-৪১৫৩০৮১৮৮৮০০০-চা url: http://bdlaws.minlaw.gov.bd/act-1164/section-44257.html - id: 44258 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-1164/section-44258.html --- # নির্দিষ্টকরণ আইন, ২০১৫ # নির্দিষ্টকরণ আইন, ২০১৫ > [!Preamble] > ২০১৬ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন > যেহেতু ২০১৬ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-1164/section-44256.html) ^sec-1 1. এই আইন [[act-1164\|নির্দিষ্টকরণ আইন, ২০১৫]] নামে অভিহিত হইবে। 2. ইহা ১৭ আষাঢ়, ১৪২২ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০১৫ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইবে। ##### [ধারা ২: ২০১৫-২০১৬ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪১৫৩০৮,১৮,৮৮,০০০ (চার লক্ষ পনের হাজার তিনশত আট কোটি আঠারো লক্ষ আটাশি হাজার) টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-1164/section-44257.html) ^sec-2 ২০১৬ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলে কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৪১৫৩০৮,১৮,৮৮,০০০ (চার লক্ষ পনের হাজার তিনশত আট কোটি আঠারো লক্ষ আটাশি হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে। ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-1164/section-44258.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১৬ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।