--- title: "নির্দিষ্টকরণ আইন, ২০১৭" description: "২০১৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন যেহেতু ২০১৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1215.html act_id: 1215 year: 2017 enacted_at: 2017-06-29 scraped_at: 2026-11-19 language: bn sections: - id: 45891 slug: সংক্ষিপ্ত-শিরোনাম-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1215/section-45891.html - id: 45892 slug: ২০১৭২০১৮-অর্থবৎসরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-৫৩৫২১৪১৫৯২০০০-পা url: http://bdlaws.minlaw.gov.bd/act-1215/section-45892.html - id: 45893 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-1215/section-45893.html --- # নির্দিষ্টকরণ আইন, ২০১৭ # নির্দিষ্টকরণ আইন, ২০১৭ > [!Preamble] > ২০১৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন > যেহেতু ২০১৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-1215/section-45891.html) ^sec-1 1. এই আইন [[act-1215\|নির্দিষ্টকরণ আইন, ২০১৭]] নামে অভিহিত হইবে। 2. ইহা ১৭ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০১৭ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইবে। ##### [ধারা ২: ২০১৭-২০১৮ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৫৩৫২১৪,১৫,৯২,০০০ (পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশত চৌদ্দ কোটি পনের লক্ষ বিরানব্বই হাজার) টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-1215/section-45892.html) ^sec-2 ২০১৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৫৩৫২১৪,১৫,৯২,০০০ (পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশত চৌদ্দ কোটি পনের লক্ষ বিরানব্বই হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে। ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-1215/section-45893.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।