--- title: "নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৮" description: "২০১৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইনযেহেতু ২০১৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1240.html act_id: 1240 year: 2018 enacted_at: 2018-06-30 scraped_at: 2026-11-19 language: bn sections: - id: 46896 slug: সংক্ষিপ্ত-শিরোনাম url: http://bdlaws.minlaw.gov.bd/act-1240/section-46896.html - id: 46897 slug: ২০১৭২০১৮-অর্থবৎসরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-১৫৩৩৯৮২৫০০০০-পনে url: http://bdlaws.minlaw.gov.bd/act-1240/section-46897.html - id: 46898 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-1240/section-46898.html --- # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৮ # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৮ > [!Preamble] > ২০১৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন > যেহেতু ২০১৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম](http://bdlaws.minlaw.gov.bd/act-1240/section-46896.html) ^sec-1 এই আইন [[act-1240\|নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৮]] নামে অভিহিত হইবে। ##### [ধারা ২: ২০১৭-২০১৮ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১৫৩৩৯,৮২,৫০,০০০ (পনেরো হাজার তিনশত ঊনচল্লিশ কোটি বিরাশি লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-1240/section-46897.html) ^sec-2 ২০১৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ১৫৩৩৯,৮২,৫০,০০০ (পনেরো হাজার তিনশত ঊনচল্লিশ কোটি বিরাশি লক্ষ পঞ্চাশ হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে। ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-1240/section-46898.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।