--- title: "নির্দিষ্টকরণ আইন, ২০১৮" description: "২০১৯ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন যেহেতু ২০১৯ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1242.html act_id: 1242 year: 2018 enacted_at: 2018-06-30 scraped_at: 2026-11-19 language: bn sections: - id: 46899 slug: সংক্ষিপ্ত-শিরোনাম-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1242/section-46899.html - id: 46900 slug: ২০১৮১৯-অর্থবৎসরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-৫৭১৮৩৩৮২৯২০০০-পাঁচ url: http://bdlaws.minlaw.gov.bd/act-1242/section-46900.html - id: 46901 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-1242/section-46901.html --- # নির্দিষ্টকরণ আইন, ২০১৮ # নির্দিষ্টকরণ আইন, ২০১৮ > [!Preamble] > ২০১৯ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন > যেহেতু ২০১৯ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-1242/section-46899.html) ^sec-1 1. এই আইন [[act-1242\|নির্দিষ্টকরণ আইন, ২০১৮]] নামে অভিহিত হইবে। 2. ইহা ১৭ আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০১৮ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইবে। ##### [ধারা ২: ২০১৮-১৯ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৫৭১৮৩৩,৮২,৯২,০০০ (পাঁচ লক্ষ একাত্তর হাজার আটশত তেত্রিশ কোটি বিরাশি লক্ষ বিরানববই হাজার) টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-1242/section-46900.html) ^sec-2 ২০১৯ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৫৭১৮৩৩,৮২,৯২,০০০ (পাঁচ লক্ষ একাত্তর হাজার আটশত তেত্রিশ কোটি বিরাশি লক্ষ বিরানববই হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে। ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-1242/section-46901.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১৯ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমানের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।