--- title: "নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৯" description: "২০১৯ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন যেহেতু ২০১৯ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1290.html act_id: 1290 year: 2019 enacted_at: 2019-06-30 scraped_at: 2026-11-19 language: bn sections: - id: 49022 slug: সংক্ষিপ্ত-শিরোনাম url: http://bdlaws.minlaw.gov.bd/act-1290/section-49022.html - id: 49023 slug: ২০১৮১৯-অর্থবৎসরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-১৫১৬৬১৮৫৪০০০-পনেরো url: http://bdlaws.minlaw.gov.bd/act-1290/section-49023.html - id: 49024 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-1290/section-49024.html --- # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৯ # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৯ > [!Preamble] > ২০১৯ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন > যেহেতু ২০১৯ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল: ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম।](http://bdlaws.minlaw.gov.bd/act-1290/section-49022.html) ^sec-1 এই আইন [[act-1290\|নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৯]] নামে অভিহিত হইবে। ##### [ধারা ২: ২০১৮-১৯ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১৫১৬৬,১৮,৫৪,০০০ (পনেরো হাজার একশত ছেষট্টি কোটি আঠারো লক্ষ চুয়ান্ন হাজার) টাকা প্রদান।](http://bdlaws.minlaw.gov.bd/act-1290/section-49023.html) ^sec-2 ২০১৯ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ১৫১৬৬,১৮,৫৪,০০০ (পনেরো হাজার একশত ছেষট্টি কোটি আঠারো লক্ষ চুয়ান্ন হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে। ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-1290/section-49024.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১৯ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উলিস্নখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।