--- title: "নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২০" description: "২০২০ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন যেহেতু ২০২০ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1302.html act_id: 1302 enacted_at: 2020-06-30 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 49271 slug: সংক্ষিপ্ত-শিরোনাম url: http://bdlaws.minlaw.gov.bd/act-1302/section-49271.html - id: 49272 slug: ২০১৯২০২০-অর্থবৎসরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-৪৬৫১৬১১১০০০০-ছেচ url: http://bdlaws.minlaw.gov.bd/act-1302/section-49272.html - id: 49273 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-1302/section-49273.html --- # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২০ # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২০ > [!Preamble] > ২০২০ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন > যেহেতু ২০২০ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম](http://bdlaws.minlaw.gov.bd/act-1302/section-49271.html) ^sec-1 এই আইন [[act-1302\|নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২০]] নামে অভিহিত হইবে। ##### [ধারা ২: ২০১৯-২০২০ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪৬৫১৬,১১,১০,০০০ (ছেচল্লিশ হাজার পাঁচশত ষোল কোটি এগারো লক্ষ দশ হাজার) টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-1302/section-49272.html) ^sec-2 ২০২০ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৪৬৫১৬,১১,১০,০০০ (ছেচল্লিশ হাজার পাঁচশত ষোল কোটি এগারো লক্ষ দশ হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে। ##### [নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-1302/section-49273.html) ^sec-49273 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০২০ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।