--- title: "বাংলাদেশ পরমানু শক্তি কমিশন (সংশোধন) আইন, ২০২২" description: "বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, ২০১৭ এর সংশোধনকল্পে প্রণীত আইন যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, ২০১৭ (২০১৭ সনের ২৩ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1414.html act_id: 1414 year: 2022 enacted_at: 2022-11-20 scraped_at: 2026-11-19 language: bn sections: - id: 51400 slug: সংক্ষিপ্ত-শিরোনাম-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1414/section-51400.html - id: 51401 slug: ২০১৭-সনের-২৩-নং-আইনের-ধারা-৯-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1414/section-51401.html - id: 51402 slug: ২০১৭-সনের-২৩-নং-আইনের-ধারা-১১-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1414/section-51402.html --- # বাংলাদেশ পরমানু শক্তি কমিশন (সংশোধন) আইন, ২০২২ # বাংলাদেশ পরমানু শক্তি কমিশন (সংশোধন) আইন, ২০২২ > [!Preamble] > বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, ২০১৭ এর সংশোধনকল্পে প্রণীত আইন > যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, ২০১৭ (২০১৭ সনের ২৩ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-1414/section-51400.html) ^sec-51400 1. এই আইন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) আইন, ২০২২ নামে অভিহিত হইবে। 2. ইহা অবিলম্বে কার্যকর হইবে। ##### [২০১৭ সনের ২৩ নং আইনের ধারা ৯ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1414/section-51401.html) ^sec-51401 বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, ২০১৭ (২০১৭ সনের ২৩ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৯ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “সচিব” শব্দটির পরিবর্তে “পরিচালক (প্রশাসন)” শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে। ##### [২০১৭ সনের ২৩ নং আইনের ধারা ১১ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1414/section-51402.html) ^sec-51402 উক্ত আইনের ধারা ১১ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ১১ প্রতিস্থাপিত হইবে, যথা:¾ ১১। পরিচালক (অর্থ) ও পরিচালক (প্রশাসন)।- সরকার, কমিশনকে সহায়তা প্রদানের জন্য, সার্বক্ষণিক একজন পরিচালক (অর্থ) ও একজন পরিচালক (প্রশাসন) নিয়োগ করিবে।