--- title: "বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (সংশোধন) আইন, ২০২৩" description: "বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩ (২০০৩ সনের ১৩ নং আইন) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1423.html act_id: 1423 year: 2023 scraped_at: 2026-11-19 language: bn sections: - id: 51603 slug: সংক্ষিপ্ত-শিরোনাম-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1423/section-51603.html - id: 51604 slug: ২০০৩-সনের-১৩-নং-আইনের-ধারা-৩৪-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1423/section-51604.html - id: 51605 slug: ২০০৩-সনের-১৩-নং-আইনে-নূতন-ধারা-৩৪ক-এর-সন্নিবেশ url: http://bdlaws.minlaw.gov.bd/act-1423/section-51605.html - id: 51606 slug: রহিতকরণ-ও-হেফাজত url: http://bdlaws.minlaw.gov.bd/act-1423/section-51606.html --- # বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (সংশোধন) আইন, ২০২৩ # বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (সংশোধন) আইন, ২০২৩ > [!Preamble] > [[act-902\|বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩]] এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন > যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, [[act-902\|বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩]] (২০০৩ সনের ১৩ নং আইন) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-1423/section-51603.html) ^sec-1 1. এই আইন [[act-1423\|বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (সংশোধন) আইন, ২০২৩]] নামে অভিহিত হইবে। 2. ইহা অবিলম্বে কার্যকর হইবে। ##### [ধারা ২: ২০০৩ সনের ১৩ নং আইনের ধারা ৩৪ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1423/section-51604.html) ^sec-2 [[act-902\|বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩]] (২০০৩ সনের ১৩ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৩৪ এর- 1. উপধারা (৩) এর প্রান্তস্থিত “।” চিহ্নের পরিবর্তে “:” চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ শর্তাংশ সংযোজিত হইবে, যথা:- “তবে শর্ত থাকে যে, কমিশন কর্তৃক প্রবিধান প্রণয়ন না করা পর্যন্ত, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ট্যারিফ নির্ধারণ, পুনঃনির্ধারণ বা সমন্বয় করিতে পারিবে।”; 2. উপধারা (৬) এ উল্লিখিত “৯০ (নব্বই) দিনের” সংখ্যা, শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে “৬০ (ষাট) দিনের” সংখ্যা, শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৩: ২০০৩ সনের ১৩ নং আইনে নূতন ধারা ৩৪ক এর সন্নিবেশ](http://bdlaws.minlaw.gov.bd/act-1423/section-51605.html) ^sec-3 উক্ত আইনের ধারা ৩৪ এর পর নিম্নরূপ নূতন ধারা ৩৪ক সন্নিবেশিত হইবে, যথা:- “৩৪ক। ট্যারিফ নির্ধারণ, পুনঃনির্ধারণ বা সমন্বয়ে সরকারের ক্ষমতা।- এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, বিশেষ ক্ষেত্রে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে, জনস্বার্থে, কৃষি, শিল্প, সার, ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালী কাজের চাহিদা অনুযায়ী এনার্জির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করিবার লক্ষ্যে উহাদের উৎপাদন বৃদ্ধি, সঞ্চালন, পরিবহণ ও বিপণনের নিমিত্ত দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে বিদ্যুৎ উৎপাদন, এনার্জি সঞ্চালন, মজুদকরণ, বিপণন, সরবরাহ, বিতরণ এবং ভোক্তা পর্যায়ে ট্যারিফ নির্ধারণ, পুনঃনির্ধারণ বা সমন্বয় করিতে পারিবে। ##### [ধারা ৪: রহিতকরণ ও হেফাজত](http://bdlaws.minlaw.gov.bd/act-1423/section-51606.html) ^sec-4 1. বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২ (২০২২ সনের ১নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল। 2. উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশ দ্বারা সংশোধিত [[act-902\|বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩]] (২০০৩ সনের ১৩ নং আইন) এর অধীন কৃত কোনো কাজ বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইন দ্বারা সংশোধিত উক্ত আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।