--- title: "নির্দিষ্টকরণ আইন, ২০২৩" description: "২০২৪ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন যেহেতু ২০২৪ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু, এতদ্দ্বারা এত নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1432.html act_id: 1432 year: 2023 enacted_at: 2023-06-26 scraped_at: 2026-11-19 language: bn sections: - id: 51786 slug: সংক্ষিপ্ত-শিরোনাম-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1432/section-51786.html - id: 51787 slug: ২০২৩২০২৪-অর্থবৎসরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-১১১০৮৪০৭৬৯৭০০০-এ url: http://bdlaws.minlaw.gov.bd/act-1432/section-51787.html - id: 51788 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-1432/section-51788.html --- # নির্দিষ্টকরণ আইন, ২০২৩ # নির্দিষ্টকরণ আইন, ২০২৩ > [!Preamble] > ২০২৪ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন > যেহেতু ২০২৪ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু, এতদ্দ্বারা এত নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-1432/section-51786.html) ^sec-1 1. এই আইন [[act-1432\|নির্দিষ্টকরণ আইন, ২০২৩]] নামে অভিহিত হইবে। 2. ইহা ১৭ আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর হইবে। ##### [ধারা ২: ২০২৩-২০২৪ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১১১০৮৪০,৭৬,৯৭,০০০ (এগারো লক্ষ দশ হাজার আটশত চল্লিশ কোটি ছিয়াত্তর লক্ষ সাতানব্বই হাজার) টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-1432/section-51787.html) ^sec-2 ২০২৪ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ১১১০৮৪০,৭৬,৯৭,০০০ (এগারো লক্ষ দশ হাজার আটশত চল্লিশ কোটি ছিয়াত্তর লক্ষ সাতানব্বই হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে। ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-1432/section-51788.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০২৪ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।