--- title: "বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) আইন, ২০২৩" description: "বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন, ২০১৫ এর সংশোধনকল্পে প্রণীত আইন যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন, ২০১৫ (২০১৫ সনের ১৮ নং আইন) এর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:—" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1436.html act_id: 1436 year: 2023 enacted_at: 2023-07-11 scraped_at: 2026-11-19 language: bn sections: - id: 51862 slug: সংক্ষিপ্ত-শিরোনাম-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51862.html - id: 51863 slug: ২০১৫-সনের-১৮-নং-আইনের-ধারা-৪-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51863.html - id: 51864 slug: ২০১৫-সনের-১৮-নং-আইনের-ধারা-৮-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51864.html - id: 51865 slug: ২০১৫-সনের-১৮-নং-আইনের-ধারা-৯-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51865.html - id: 51866 slug: ২০১৫-সনের-১৮-নং-আইনের-ধারা-১০-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51866.html - id: 51867 slug: ২০১৫-সনের-১৮-নং-আইনের-ধারা-১১-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51867.html - id: 51868 slug: ২০১৫-সনের-১৮-নং-আইনের-ধারা-২৩-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51868.html - id: 51869 slug: ২০১৫-সনের-১৮-নং-আইনের-ধারা-২৬-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51869.html - id: 51870 slug: ২০১৫-সনের-১৮-নং-আইনের-ধারা-৩৬-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51870.html - id: 51871 slug: ২০১৫-সনের-১৮-নং-আইনের-ধারা-৩৭-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51871.html - id: 51872 slug: ২০১৫-সনের-১৮-নং-আইনের-ধারা-৪১-এর-বিলুপ্তি url: http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51872.html - id: 51873 slug: ২০১৫-সনের-১৮-নং-আইনের-ধারা-৪৪-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51873.html - id: 51874 slug: ২০১৫-সনের-১৮-নং-আইনের-ধারা-৪৫-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51874.html --- # বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) আইন, ২০২৩ # বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) আইন, ২০২৩ > [!Preamble] > বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন, ২০১৫ এর সংশোধনকল্পে প্রণীত আইন > যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন, ২০১৫ (২০১৫ সনের ১৮ নং আইন) এর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:— ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51862.html) ^sec-1 1. এই আইন [[act-1436\|বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) আইন, ২০২৩]] নামে অভিহিত হইবে। 2. ইহা অবিলম্বে কার্যকর হইবে। ##### [ধারা ২: ২০১৫ সনের ১৮ নং আইনের ধারা ৪ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51863.html) ^sec-2 বাংলাদেশ সরকারি-বেসরকারি আশীদারিত্ব আইন, ২০১৫ (২০১৫ সনের ১৮ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৪ এর উপ-ধারা (৩) এ “ও স্বাধীন” শব্দগুলি বিলুপ্ত হইবে। ##### [ধারা ৩: ২০১৫ সনের ১৮ নং আইনের ধারা ৮ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51864.html) ^sec-3 উক্ত আইনের ধারা ৮ এর উপ-ধারা (২) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (২) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(২) বোর্ড অব গভর্নরসের সভা চেয়ারপারসন বা চেয়ারপারসনের অনুপস্থিতিতে ভাইস-চেয়ারপারসন কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে এবং বৎসরে অন্যূন দুইটি সভা অনুষ্ঠিত হইবে; তবে প্রকল্পের গুরুত্ব বিবেচনায় চেয়ারপারসনের অনুমোদন সাপেক্ষে পিপিপি সংশ্লিষ্ট যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাইবে।"। ##### [ধারা ৪: ২০১৫ সনের ১৮ নং আইনের ধারা ৯ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51865.html) ^sec-4 উক্ত আইনের ধারা ৯ এর উপ-ধারা (১) এর দফা (ক) ও (খ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ক) ও (খ) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(ক) পিপিপি সম্পর্কিত নীতিমালা, প্রবিধি, নির্দেশনা, গাইডলাইন ও কার্যপ্রণালী প্রণয়ন, অনুমোদন ও সরকারি গেজেট প্রকাশ; 1. পিপিপি প্রকল্পে সরকারি আর্থিক অংশগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত প্রদান;”। ##### [ধারা ৫: ২০১৫ সনের ১৮ নং আইনের ধারা ১০ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51866.html) ^sec-5 উক্ত আইনের ধারা ১০ এর- 1. উপ-ধারা (২) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (২ক) সন্নিবেশিত হইবে, যথা:- “(২ক) পিপিপি কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্তৃপক্ষের সকল কর্মকাণ্ডের জন্য সরাসরি বোর্ড অব গভর্নরসের নিকট দায়ী থাকিবেন।”; 2. উপ-ধারা (৪) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৪) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(৪) পিপিপি কর্তৃপক্ষের একজন প্রধান নির্বাহী কর্মকর্তা থাকিবে— 3. যিনি সরকার কর্তৃক নিযুক্ত হইবেন; এবং 4. যাহার চাকরির শর্তাদি, পদমর্যাদা এবং অন্যান্য বিষয়াদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে।"; এবং 5. উপ-ধারা (৭) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৭) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(৭) প্রধান নির্বাহী কর্মকর্তা পিপিপি কর্তৃপক্ষের সকল কর্মকাণ্ডের জন্য চেয়ারম্যানের মাধ্যমে বোর্ড অব গভর্নরসের নিকট দায়ী থাকিবেন।”। ##### [ধারা ৬: ২০১৫ সনের ১৮ নং আইনের ধারা ১১ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51867.html) ^sec-6 উক্ত আইনের ধারা ১১ এর "বোর্ড অব গভর্নরস" শব্দগুলির পরিবর্তে "সরকার" শব্দ প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৭: ২০১৫ সনের ১৮ নং আইনের ধারা ২৩ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51868.html) ^sec-7 উক্ত আইনের ধারা ২৩ এর বিদ্যমান বিধান উপ-ধারা (১) হিসাবে সংখ্যায়িত হইবে এবং অতঃপর নিম্নরূপ উপ-ধারা (২) সংযোজিত হইবে, যথা:- “(২) পিপিপি চুক্তি স্বাক্ষরের পর সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানসমূহ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প কোম্পানিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করিবে।”। ##### [ধারা ৮: ২০১৫ সনের ১৮ নং আইনের ধারা ২৬ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51869.html) ^sec-8 উক্ত আইনের ধারা ২৬ এর উপ-ধারা (৩) এর দফা (গ) এর "গণ্যপণ্য” শব্দের পরিবর্তে "গণপণ্য" শব্দ প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৯: ২০১৫ সনের ১৮ নং আইনের ধারা ৩৬ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51870.html) ^sec-9 উক্ত আইনের ধারা ৩৬ এর উপান্তটীকায় উল্লিখিত "দূরীকরণার্থ পিপিপি কর্তৃপক্ষের" শব্দগুলির পরিবর্তে "দূরীকরণার্থে সরকারের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর তৃতীয় লাইনে উল্লিখিত "পিপিপি কর্তৃপক্ষ” শব্দগুলির পরিবর্তে "সরকার" শব্দ প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ১০: ২০১৫ সনের ১৮ নং আইনের ধারা ৩৭ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51871.html) ^sec-10 উক্ত আইনের ধারা ৩৭ এর উপ-ধারা (১) এর দফা (ঙ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ঙ) প্রতিস্থাপিত হইবে, যথা:- "(ঙ) কোনো প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত সার্ভিস চার্জ, প্রকল্প উন্নয়ন ফি ও নির্ধারিত সাকসেস ফি; এবং"। ##### [ধারা ১১: ২০১৫ সনের ১৮ নং আইনের ধারা ৪১ এর বিলুপ্তি](http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51872.html) ^sec-11 উক্ত আইনের ধারা ৪১ বিলুপ্ত হইবে। ##### [ধারা ১২: ২০১৫ সনের ১৮ নং আইনের ধারা ৪৪ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51873.html) ^sec-12 উক্ত আইনের ধারা ৪৪ এর উপ-ধারা (২) এর “পিপিপি অফিস” শব্দগুলির পরিবর্তে "পিপিপি কর্তৃপক্ষ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ১৩: ২০১৫ সনের ১৮ নং আইনের ধারা ৪৫ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1436/section-51874.html) ^sec-13 উক্ত আইনের ধারা ৪৫ এর- 1. উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা:— “(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, পিপিপি কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন এবং তদধীন প্রণীত কোনো বিধির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, প্রবিধি প্রণয়ন করিতে পারিবে।”; এবং 2. উপ-ধারা (২) এর দফা (গ) বিলুপ্ত হইবে।