--- title: "বাণিজ্য সংগঠন (সংশোধন) আইন, ২০২৩" description: "বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর সংশোধনকল্পে প্রণীত আইন যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ (২০২২ সনের ০৯ নং আইন) এর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1460.html act_id: 1460 year: 2023 enacted_at: 2023-09-21 scraped_at: 2026-11-19 language: bn sections: - id: 52928 slug: সংক্ষিপ্ত-শিরোনাম-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1460/section-52928.html - id: 52929 slug: ২০২২-সনের-০৯-নং-আইনের-ধারা-৯-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1460/section-52929.html - id: 52930 slug: ২০২২-সনের-০৯-নং-আইনের-ধারা-১০-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1460/section-52930.html - id: 52931 slug: ২০২২-সনের-০৯-নং-আইনের-ধারা-১৪-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1460/section-52931.html - id: 52932 slug: ২০২২-সনের-০৯-নং-আইনের-ধারা-১৫-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1460/section-52932.html - id: 52933 slug: ২০২২-সনের-০৯-নং-আইনের-ধারা-১৯-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1460/section-52933.html --- # বাণিজ্য সংগঠন (সংশোধন) আইন, ২০২৩ # বাণিজ্য সংগঠন (সংশোধন) আইন, ২০২৩ > [!Preamble] > [[act-1405\|বাণিজ্য সংগঠন আইন, ২০২২]] এর সংশোধনকল্পে প্রণীত আইন > যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে [[act-1405\|বাণিজ্য সংগঠন আইন, ২০২২]] (২০২২ সনের ০৯ নং আইন) এর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-1460/section-52928.html) ^sec-1 1. এই আইন [[act-1460\|বাণিজ্য সংগঠন (সংশোধন) আইন, ২০২৩]] নামে অভিহিত হইবে। 2. ইহা অবিলম্বে কার্যকর হইবে। ##### [ধারা ২: ২০২২ সনের ০৯ নং আইনের ধারা ৯ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1460/section-52929.html) ^sec-2 [[act-1405\|বাণিজ্য সংগঠন আইন, ২০২২]] (২০২২ সনের ০৯ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৯ এর উপধারা (২) এ উল্লিখিত “আবেদন বা অভিযোগের প্রেক্ষিতে” শব্দগুলির পর “বা স্বীয় বিবেচনায়” শব্দগুলি সন্নিবেশিত হইবে। ##### [ধারা ৩: ২০২২ সনের ০৯ নং আইনের ধারা ১০ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1460/section-52930.html) ^sec-3 উক্ত আইনের ধারা ১০ এর উপধারা (২) এর পরিবর্তে নিম্নরূপ উপধারা (২) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(২) শিল্পকলা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ধর্ম, জনসেবা, ক্রীড়া, পেশাভিত্তিক বা সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষিত কোনো জনহিতকর উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত কোম্পানি, সমিতি বা সংঘের ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রযোজ্য হইবে না। ”। ##### [ধারা ৪: ২০২২ সনের ০৯ নং আইনের ধারা ১৪ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1460/section-52931.html) ^sec-4 উক্ত আইনের ধারা ১৪ এর শর্তাংশের পরিবর্তে নিম্নরূপ শর্তাংশসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:- “তবে শর্ত থাকে যে, সরকার প্রয়োজন মনে করিলে বিশেষ বিবেচনায় নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্ধিত সময়ের ধারাবাহিকতায় আরও ০৬ (ছয়) মাস সময় মঞ্জুর করিতে পারিবে: আরও শর্ত থাকে যে, সরকার কর্তৃক মঞ্জুরকৃত বর্ধিত ০৬ (ছয়) মাস সময়ের মধ্যে কোনো বাণিজ্য সংগঠন নির্বাচন অনুষ্ঠান করিতে ব্যর্থ হইলে উক্ত বাণিজ্য সংগঠনের নির্বাচন অনুষ্ঠান ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য সরকার প্রশাসক নিয়োগ করিতে পারিবে।”। ##### [ধারা ৫: ২০২২ সনের ০৯ নং আইনের ধারা ১৫ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1460/section-52932.html) ^sec-5 উক্ত আইনের ধারা ১৫ এর উপধারা (১) এ উল্লিখিত “অন্যূন অতিরিক্ত সচিব” শব্দগুলির পরিবর্তে “অন্যূন যুগ্মসচিব” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৬: ২০২২ সনের ০৯ নং আইনের ধারা ১৯ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1460/section-52933.html) ^sec-6 উক্ত আইনের ধারা ১৯ এর উপধারা (১) উল্লিখিত “ফেডারেশনের প্রতিনিধিগণের” শব্দগুলির পর “এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উপযুক্ত কর্মকর্তাগণের” শব্দগুলি সন্নিবেশিত হইবে।