--- title: "বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) আইন, ২০২৩" description: "বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ (২০১০ সনের ৪২ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1462.html act_id: 1462 year: 2023 enacted_at: 2023-11-13 scraped_at: 2026-11-19 language: bn sections: - id: 52971 slug: সংক্ষিপ্ত-শিরোনাম-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1462/section-52971.html - id: 52972 slug: ২০১০-সনের-৪২-নং-আইনের-ধারা-৬-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1462/section-52972.html - id: 52973 slug: ২০১০-সনের-৪২-নং-আইনের-ধারা-১৩-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1462/section-52973.html - id: 52974 slug: ২০১০-সনের-৪২-নং-আইনের-ধারা-৩৪-এর-প্রতিস্থাপন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1462/section-52974.html --- # বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) আইন, ২০২৩ # বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) আইন, ২০২৩ > [!Preamble] > [[act-1053\|বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০]] এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন > যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে [[act-1053\|বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০]] (২০১০ সনের ৪২ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-1462/section-52971.html) ^sec-1 1. এই আইন [[act-1462\|বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) আইন, ২০২৩]] নামে অভিহিত হইবে। 2. ইহা অবিলম্বে কার্যকর হইবে। ##### [ধারা ২: ২০১০ সনের ৪২ নং আইনের ধারা ৬ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1462/section-52972.html) ^sec-2 [[act-1053\|বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০]] (২০১০ সনের ৪২ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৬ এর- 1. উপধারা (১) এ উল্লিখিত “[[act-619\|Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982]] (Ordinance No. II of 1982)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “[[act-1220\|স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭]] (২০১৭ সনের ২১ নং আইন)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে; এবং 2. উপধারা (২) এ উল্লিখিত “Ordinance এর ”শব্দগুলির পরিবর্তে “আইনের” শব্দ প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৩: ২০১০ সনের ৪২ নং আইনের ধারা ১৩ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1462/section-52973.html) ^sec-3 উক্ত আইনের ধারা ১৩ এর- 1. “(১)” বন্ধনী ও সংখ্যা বিলুপ্ত হইবে; 2. দফা (ঘ) এ উল্লিখিত “[[act-93\|Electricity Act, 1910]] (Act No. IX of 1910)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “[[act-1228\|বিদ্যুৎ আইন, ২০১৮]] (২০১৮ সনের ৭ নং আইন)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে; 3. দফা (ঙ) এ উল্লিখিত “[[act-127\|Boilers Act, 1923]] (Act No. V of 1923)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “[[act-1402\|বয়লার আইন, ২০২২]] (২০২২ সনের ৬নং আইন)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে; 4. দফা (ছ) এ উল্লিখিত “[[act-672\|Income-tax Ordinance, 1984]] (Ordinance No. XXXVI of 1953)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “[[act-1429\|আয়কর আইন, ২০২৩]] (২০২৩ সনের ১২ নং আইন)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে; 5. দফা (ঝ) এ উল্লিখিত “[[act-519\|Land Development Tax Ordinance, 1976]] (Ordinance No. XLII of 1976)” শব্দগুলি, সংখ্যাগুলি, কমা ও বন্ধনীর পরিবর্তে “[[act-1449\|ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩]]” শব্দগুলি, সংখ্যাগুলি এবং কমা প্রতিস্থাপিত হইবে; 6. দফা (ঠ) এ উল্লিখিত “[[act-755\|মূল্য সংযোজন কর আইন, ১৯৯১]] (১৯৯১ সনের ২২নং আইন)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “[[act-1106\|মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২]] (২০১২ সনের ৪৭ নং আইন)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে; এবং 7. দফা (ড) বিলুপ্ত হইবে। ##### [ধারা ৪: ২০১০ সনের ৪২ নং আইনের ধারা ৩৪ এর প্রতিস্থাপন](http://bdlaws.minlaw.gov.bd/act-1462/section-52974.html) ^sec-4 উক্ত আইনের ধারা ৩৪ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৩৪ প্রতিস্থাপিত হইবে, যথা:- “৩৪। [[act-952\|বাংলাদেশ শ্রম আইন, ২০০৬]] এর প্রযোজ্যতা।- [[act-952\|বাংলাদেশ শ্রম আইন, ২০০৬]] (২০০৬ সনের ৪২নং আইন) এর বিধানাবলী, এই আইনের অধীন প্রতিষ্ঠিত অর্থনৈতিক অঞ্চলের ক্ষেত্রে, প্রয়োজনীয় অভিযোজন সহকারে, প্রযোজ্য হইবে।”