--- title: "নির্দিষ্টকরণ আইন, ২০২৪" description: "২০২৫ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন যেহেতু ২০২৫ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু, এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:—" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1492.html act_id: 1492 year: 2024 enacted_at: 2024-06-30 scraped_at: 2026-11-19 language: bn sections: - id: 54078 slug: সংক্ষিপ্ত-শিরোনাম-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1492/section-54078.html - id: 54079 slug: ২০২৪২০২৫-অর্থবৎসরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-১২৪১৭৫২৩২০৯০০০-ব url: http://bdlaws.minlaw.gov.bd/act-1492/section-54079.html - id: 54080 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-1492/section-54080.html --- # নির্দিষ্টকরণ আইন, ২০২৪ # নির্দিষ্টকরণ আইন, ২০২৪ > [!Preamble] > ২০২৫ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন > যেহেতু ২০২৫ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু, এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:— ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-1492/section-54078.html) ^sec-1 1. এই আইন [[act-1492\|নির্দিষ্টকরণ আইন, ২০২৪]] নামে অভিহিত হইবে 2. ইহা ১৭ আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর হইবে। ##### [ধারা ২: ২০২৪-২০২৫ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১২৪১৭৫২,৩২,০৯,০০০ (বারো লক্ষ একচল্লিশ হাজার সাতশত বায়ান্ন কোটি বত্রিশ লক্ষ নয় হাজার) টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-1492/section-54079.html) ^sec-2 ২০২৫ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ১২৪১৭৫২,৩২,০৯,০০০ (বারো লক্ষ একচল্লিশ হাজার সাতশত বায়ান্ন কোটি বত্রিশ লক্ষ নয় হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে। ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-1492/section-54080.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০২৫ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।