--- title: "বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫" description: "বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন, যথা:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1525.html act_id: 1525 year: 2025 enacted_at: 2025-04-13 scraped_at: 2026-11-19 language: bn sections: - id: 54464 slug: সংক্ষিপ্ত-শিরোনাম-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1525/section-54464.html - id: 54465 slug: ১৯৯৮-সনের-১-নং-আইনের-পূর্ণাঙ্গ-শিরোনাম-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1525/section-54465.html - id: 54466 slug: ১৯৯৮-সনের-১-নং-আইনের-প্রস্তাবনার-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1525/section-54466.html - id: 54467 slug: ১৯৯৮-সনের-১-নং-আইনের-ধারা-১-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1525/section-54467.html - id: 54468 slug: ১৯৯৮-সনের-১-নং-আইনের-ধারা-২-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1525/section-54468.html - id: 54469 slug: ১৯৯৮-সনের-১-নং-আইনের-ধারা-৪-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1525/section-54469.html - id: 54470 slug: ১৯৯৮-সনের-১-নং-আইনের-ধারা-৪৮-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1525/section-54470.html - id: 54471 slug: বিশেষ-বিধান url: http://bdlaws.minlaw.gov.bd/act-1525/section-54471.html --- # বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ # বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ > [!Preamble] > বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ > যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং > যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; > সেহেতু [[act-957\|গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান]]ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন, যথা:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-1525/section-54464.html) ^sec-1 1. এই অধ্যাদেশ [[act-1525\|বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫]] নামে অভিহিত হইবে। 2. ইহা অবিলম্বে কার্যকর হইবে। ##### [ধারা ২: ১৯৯৮ সনের ১ নং আইনের পূর্ণাঙ্গ শিরোনাম এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1525/section-54465.html) ^sec-2 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর পূর্ণাঙ্গ শিরোনামে উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৩: ১৯৯৮ সনের ১ নং আইনের প্রস্তাবনার সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1525/section-54466.html) ^sec-3 উক্ত আইনের প্রস্তাবনায় উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৪: ১৯৯৮ সনের ১ নং আইনের ধারা ১ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1525/section-54467.html) ^sec-4 উক্ত আইনের ধারা ১ এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৫: ১৯৯৮ সনের ১ নং আইনের ধারা ২ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1525/section-54468.html) ^sec-5 উক্ত আইনের ধারা ২ এর দফা (ছ) এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৬: ১৯৯৮ সনের ১ নং আইনের ধারা ৪ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1525/section-54469.html) ^sec-6 1. উক্ত আইনের ধারা ৪ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে। 2. উক্ত আইনের ধারা ৪ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৭: ১৯৯৮ সনের ১ নং আইনের ধারা ৪৮ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1525/section-54470.html) ^sec-7 1. উক্ত আইনের ধারা ৪৮ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৮: বিশেষ বিধান](http://bdlaws.minlaw.gov.bd/act-1525/section-54471.html) ^sec-8 এই অধ্যাদেশ প্রবর্তনের সঙ্গে সঙ্গে উক্ত আইনের অধীন প্রণীত কোনো বিধি, সংবিধি, প্রবিধান, অধ্যাদেশ বা অন্য কোনো আইনগত দলিল বা জারীকৃত কোনো বিশেষ বা সাধারণ আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা সম্পাদিত কোনো দলিলে, প্রসঙ্গের প্রয়োজন অন্যরূপ না হইলে, উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে।