--- title: "শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা, (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫" description: "শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা, আইন, ২০২১, সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা, আইন, ২০২১ (২০২১ সনের ০৬ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন, যথা:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1526.html act_id: 1526 year: 2025 enacted_at: 2025-04-13 scraped_at: 2026-11-19 language: bn sections: - id: 54472 slug: সংক্ষিপ্ত-শিরোনাম-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1526/section-54472.html - id: 54473 slug: ২০২১-সনের-০৬-নং-আইনের-পূর্ণাঙ্গ-শিরোনাম-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1526/section-54473.html - id: 54474 slug: ২০২১-সনের-০৬-নং-আইনের-প্রস্তাবনার-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1526/section-54474.html - id: 54475 slug: ২০২১-সনের-০৬-নং-আইনের-ধারা-১-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1526/section-54475.html - id: 54476 slug: ২০২১-সনের-০৬-নং-আইনের-ধারা-২-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1526/section-54476.html - id: 54477 slug: ২০২১-সনের-০৬-নং-আইনের-ধারা-৪-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1526/section-54477.html - id: 54478 slug: ২০২১-সনের-০৬-নং-আইনের-ধারা-২০-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1526/section-54478.html - id: 54479 slug: ২০২১-সনের-০৬-নং-আইনের-ধারা-২২-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1526/section-54479.html - id: 54480 slug: ২০২১-সনের-০৬-নং-আইনের-ধারা-৪৩-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1526/section-54480.html - id: 54481 slug: বিশেষ-বিধান url: http://bdlaws.minlaw.gov.bd/act-1526/section-54481.html --- # শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা, (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ # শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা, (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ > [!Preamble] > শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা, আইন, ২০২১, সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ > যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা, আইন, ২০২১ (২০২১ সনের ০৬ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং > যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; > সেহেতু [[act-957\|গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান]]ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন, যথা:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-1526/section-54472.html) ^sec-1 1. এই অধ্যাদেশ [[act-1526\|শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা, (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫]] নামে অভিহিত হইবে। 2. ইহা অবিলম্বে কার্যকর হইবে। ##### [ধারা ২: ২০২১ সনের ০৬ নং আইনের পূর্ণাঙ্গ শিরোনাম এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1526/section-54473.html) ^sec-2 শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা, আইন, ২০২১ (২০২১ সনের ০৬ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর পূর্ণাঙ্গ শিরোনামে উল্লিখিত “শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা” শব্দগুলি ও কমার পরিবর্তে “খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৩: ২০২১ সনের ০৬ নং আইনের প্রস্তাবনার সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1526/section-54474.html) ^sec-3 উক্ত আইনের প্রস্তাবনায় উল্লিখিত “শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা” শব্দগুলি ও কমার পরিবর্তে “খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৪: ২০২১ সনের ০৬ নং আইনের ধারা ১ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1526/section-54475.html) ^sec-4 উক্ত আইনের ধারা ১ এ উল্লিখিত “শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা” শব্দগুলি ও কমার পরিবর্তে “খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৫: ২০২১ সনের ০৬ নং আইনের ধারা ২ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1526/section-54476.html) ^sec-5 উক্ত আইনের ধারা ২ এর দফা (২০) এ উল্লিখিত “শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা” শব্দগুলি ও কমার পরিবর্তে “খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৬: ২০২১ সনের ০৬ নং আইনের ধারা ৪ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1526/section-54477.html) ^sec-6 উক্ত আইনের ধারা ৪ এর- 1. উপ-ধারা (১) এ উল্লিখিত “শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা” শব্দগুলি ও কমার পরিবর্তে “খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং 2. উপ-ধারা (২) এ উল্লিখিত “শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা” শব্দগুলি ও কমার পরিবর্তে “খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৭: ২০২১ সনের ০৬ নং আইনের ধারা ২০ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1526/section-54478.html) ^sec-7 উক্ত আইনের ধারা ২০ এর উপ-ধারা (১) এর দফা (ঙ) এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৮: ২০২১ সনের ০৬ নং আইনের ধারা ২২ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1526/section-54479.html) ^sec-8 উক্ত আইনের ধারা ২২ এর উপ-ধারা (১) এর দফা (ঙ) এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৯: ২০২১ সনের ০৬ নং আইনের ধারা ৪৩ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1526/section-54480.html) ^sec-9 উক্ত আইনের ধারা ৪৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা” শব্দগুলি ও কমার পরিবর্তে “খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ১০: বিশেষ বিধান](http://bdlaws.minlaw.gov.bd/act-1526/section-54481.html) ^sec-10 এই অধ্যাদেশ প্রবর্তনের সঙ্গে সঙ্গে উক্ত আইনের অধীন প্রণীত কোনো বিধি, সংবিধি, প্রবিধান, অধ্যাদেশ বা অন্য কোনো আইনগত দলিল বা জারীকৃত কোনো বিশেষ বা সাধারণ আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা সম্পাদিত কোনো দলিলে, প্রসঙ্গের প্রয়োজন অন্যরূপ না হইলে, উল্লিখিত “শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা” শব্দগুলি ও কমার পরিবর্তে “খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।