--- title: "স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫" description: "স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1556.html act_id: 1556 year: 2025 enacted_at: 2025-08-18 scraped_at: 2026-11-19 language: bn sections: - id: 55122 slug: সংক্ষিপ্ত-শিরোনাম-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1556/section-55122.html - id: 55123 slug: ২০০৯-সনের-৬০-নং-আইনের-ধারা-২-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1556/section-55123.html - id: 55124 slug: ২০০৯-সনের-৬০-নং-আইনের-ধারা-৩২ক-এর-বিলুপ্তি url: http://bdlaws.minlaw.gov.bd/act-1556/section-55124.html - id: 55125 slug: ২০০৯-সনের-৬০-নং-আইনের-ধারা-৩৫-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1556/section-55125.html --- # স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ # স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ > [!Preamble] > [[act-1026\|স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯]] এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত > অধ্যাদেশ > যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, [[act-1026\|স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯]] (২০০৯ সনের ৬০ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং > যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; > সেহেতু [[act-957\|গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান]]ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-1556/section-55122.html) ^sec-1 1. এই অধ্যাদেশ [[act-1556\|স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫]] নামে অভিহিত হইবে। 2. ইহা অবিলম্বে কার্যকর হইবে। ##### [ধারা ২: ২০০৯ সনের ৬০ নং আইনের ধারা ২ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1556/section-55123.html) ^sec-2 [[act-1026\|স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯]] (২০০৯ সনের ৬০ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর- 1. দফা (৪৮ক) বিলুপ্ত হইবে; এবং 2. দফা (৫৫ক) বিলুপ্ত হইবে। ##### [ধারা ৩: ২০০৯ সনের ৬০ নং আইনের ধারা ৩২ক এর বিলুপ্তি](http://bdlaws.minlaw.gov.bd/act-1556/section-55124.html) ^sec-3 উক্ত আইন এর ধারা ৩২ক বিলুপ্ত হইবে। ##### [ধারা ৪: ২০০৯ সনের ৬০ নং আইনের ধারা ৩৫ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1556/section-55125.html) ^sec-4 উক্ত আইন এর ধারা ৩৫ এর উপ-ধারা (১) এর দফা (খখ) বিলুপ্ত হইবে।