--- title: "স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫" description: "স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1557.html act_id: 1557 year: 2025 enacted_at: 2025-08-18 scraped_at: 2026-11-19 language: bn sections: - id: 55126 slug: সংক্ষিপ্ত-শিরোনাম-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1557/section-55126.html - id: 55127 slug: ২০০৯-সনের-৫৮-নং-আইনের-ধারা-২-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1557/section-55127.html - id: 55128 slug: ২০০৯-সনের-৫৮-নং-আইনের-ধারা-২০ক-এর-বিলুপ্তি url: http://bdlaws.minlaw.gov.bd/act-1557/section-55128.html - id: 55129 slug: ২০০৯-সনের-৫৮-নং-আইনের-ধারা-২১-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1557/section-55129.html --- # স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ # স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ > [!Preamble] > স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত > অধ্যাদেশ > যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং > যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; > সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-1557/section-55126.html) ^sec-1 1. এই অধ্যাদেশ [[act-1557\|স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫]] নামে অভিহিত হইবে। 2. ইহা অবিলম্বে কার্যকর হইবে। ##### [ধারা ২: ২০০৯ সনের ৫৮ নং আইনের ধারা ২ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1557/section-55127.html) ^sec-2 স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর- 1. দফা (৫৫ক) বিলুপ্ত হইবে; এবং 2. দফা (৬১ক) বিলুপ্ত হইবে। ##### [২০০৯ সনের ৫৮ নং আইনের ধারা ২০ক এর বিলুপ্তি](http://bdlaws.minlaw.gov.bd/act-1557/section-55128.html) ^sec-55128 উক্ত আইন এর ধারা ২০ক বিলুপ্ত হইবে। ##### [ধারা ৪: ২০০৯ সনের ৫৮ নং আইনের ধারা ২১ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1557/section-55129.html) ^sec-4 উক্ত আইন এর ধারা ২১ এর উপ-ধারা (১) এর দফা (খখ) বিলুপ্ত হইবে।