--- title: "উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫" description: "উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ২৪ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1562.html act_id: 1562 year: 2025 enacted_at: 2025-09-04 scraped_at: 2026-11-19 language: bn sections: - id: 55149 slug: সংক্ষিপ্ত-শিরোনাম-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1562/section-55149.html - id: 55150 slug: ১৯৯৮-সনের-২৪-নং-আইনের-ধারা-২-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1562/section-55150.html - id: 55151 slug: ১৯৯৮-সনের-২৪-নং-আইনের-ধারা-১৬ক-এর-বিলুপ্তি url: http://bdlaws.minlaw.gov.bd/act-1562/section-55151.html - id: 55152 slug: ১৯৯৮-সনের-২৪-নং-আইনের-ধারা-২০-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1562/section-55152.html - id: 55153 slug: ১৯৯৮-সনের-২৪-নং-আইনের-বিভিন্ন-ধারার-উপান্তটীকা-ও-বিধানের-সংশ url: http://bdlaws.minlaw.gov.bd/act-1562/section-55153.html --- # উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ # উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ > [!Preamble] > [[act-827\|উপজেলা পরিষদ আইন, ১৯৯৮]] এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ > যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, [[act-827\|উপজেলা পরিষদ আইন, ১৯৯৮]] (১৯৯৮ সনের ২৪ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং > যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; > সেহেতু [[act-957\|গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান]]ের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-1562/section-55149.html) ^sec-1 1. এই অধ্যাদেশ [[act-1562\|উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫]] নামে অভিহিত হইবে। 2. ইহা অবিলম্বে কার্যকর হইবে। ##### [ধারা ২: ১৯৯৮ সনের ২৪ নং আইনের ধারা ২ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1562/section-55150.html) ^sec-2 [[act-827\|উপজেলা পরিষদ আইন, ১৯৯৮]] (১৯৯৮ সনের ২৪ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর- 1. দফা (ড) এ দুইবার উল্লিখিত “মহিলা” শব্দটির পরিবর্তে “নারী” শব্দটি প্রতিস্থাপিত হইবে; 2. দফা (ডড) বিলুপ্ত হইবে; 3. দফা (ঢ) এর প্রান্তস্থিত “;” সেমিকোলন চিহ্নটির পরিবর্তে “।” দাঁড়ি চিহ্নটি প্রতিস্থাপিত হইবে; এবং 4. দফা (ণ) বিলুপ্ত হইবে। ##### [ধারা ৩: ১৯৯৮ সনের ২৪ নং আইনের ধারা ১৬ক এর বিলুপ্তি](http://bdlaws.minlaw.gov.bd/act-1562/section-55151.html) ^sec-3 উক্ত আইন এর ধারা ১৬ক বিলুপ্ত হইবে। ##### [ধারা ৪: ১৯৯৮ সনের ২৪ নং আইনের ধারা ২০ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1562/section-55152.html) ^sec-4 উক্ত আইন এর ধারা ২০ এর- 1. উপ-ধারা (১) এ উল্লিখিত “মহিলা” শব্দটির পরিবর্তে “নারী” শব্দটি প্রতিস্থাপিত হইবে; 2. উপ-ধারা (২) এ তিনবার উল্লিখিত “মহিলা” শব্দটির পরিবর্তে “নারী” শব্দটি প্রতিস্থাপিত হইবে; এবং 3. উপ-ধারা (২) এর দফা (গগ) বিলুপ্ত হইবে। ##### [ধারা ৫: ১৯৯৮ সনের ২৪ নং আইনের বিভিন্ন ধারার উপান্তটীকা ও বিধানের সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1562/section-55153.html) ^sec-5 উক্ত আইন এর- 1. ধারা ৬ এ উল্লিখিত “মহিলাদের” ও “মহিলাকে” শব্দগুলির পরিবর্তে যথাক্রমে “নারীদের” ও “নারীকে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; 2. ধারা ১২, ১৩খ, ১৪ ও ২১ এর উপান্তটীকায় উল্লিখিত “মহিলা” শব্দের পরিবর্তে “নারী” শব্দ প্রতিস্থাপিত হইবে; এবং 3. ধারা ৬, ৯, ১২, ১৩, ১৩ক, ১৩খ, ১৩গ, ১৩ঘ, ১৪, ১৬, ১৭, ২০, ২১, ২৯ ও ৬৩ এ এক বা একাধিকবার উল্লিখিত “মহিলা” শব্দের পরিবর্তে “নারী” শব্দ প্রতিস্থাপিত হইবে।