--- title: "International Crimes (Tribunals) (Third Amendment) Ordinance, 2025" description: "International Crimes (Tribunals) Act, 1973 অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-" tags: - Legal - Bangladesh - CriminalLaw - ProceduralLaw source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1566.html act_id: 1566 year: 2025 enacted_at: 2025-10-06 scraped_at: 2026-11-19 language: en sections: - id: 55165 slug: সকষপত-শরনম-ও-পরবরতন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1566/section-55165.html - id: 55166 slug: act-no-xix-of-1973-এ-section-20c-এর-সননবশ url: http://bdlaws.minlaw.gov.bd/act-1566/section-55166.html --- # International Crimes (Tribunals) (Third Amendment) Ordinance, 2025 # International Crimes (Tribunals) (Third Amendment) Ordinance, 2025 > [!Preamble] > [[act-435\|International Crimes (Tribunals) Act, 1973]] অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ > যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে [[act-435\|International Crimes (Tribunals) Act, 1973]] (Act No. XIX of 1973) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং > যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; > সেহেতু [[act-957\|গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান]]ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:- ##### [Section ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-1566/section-55165.html) ^sec-1 1. এই অধ্যাদেশ [[act-1566\|International Crimes (Tribunals) (Third Amendment) Ordinance, 2025]] নামে অভিহিত হইবে। 2. ইহা অবিলম্বে কার্যকর হইবে। ##### [Section ২: Act No. XIX of 1973 এ section 20C এর সন্নিবেশ](http://bdlaws.minlaw.gov.bd/act-1566/section-55166.html) ^sec-2 [[act-435\|International Crimes (Tribunals) Act, 1973]] (Act No. XIX of 1973) এর section 20B এর পর নিম্নরূপ নূতন section 20C সন্নিবেশিত হইবে, যথা:- “20C. Disqualification of the accused upon formal charge.- (1) Where a formal charge is submitted against any person under sub-section (1) of section 9 of this Act, such person shall be disqualified- 1. from being elected, or being, a member of Parliament; or 2. from being elected or appointed, or being, a member, commissioner, chairman, mayor or administrator, as the case may be, of any Local Government Bodies; or 3. from being appointed to any service of the Republic; or 4. from holding any other public office. 5. Nothing in sub-section (1) shall apply to any person who is discharged or acquitted by the Tribunal.”।