--- title: "Civil Courts (Amendment) Ordinance, 2025" description: "Civil Courts Act, 1887 অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে Civil Courts Act, 1887 (Act No. XII of 1887) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-" tags: - Legal - Bangladesh - CivilLaw source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1568.html act_id: 1568 year: 2025 enacted_at: 2025-11-02 scraped_at: 2026-11-19 language: bn sections: - id: 55171 slug: সংক্ষিপ্ত-শিরোনাম-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1568/section-55171.html - id: 55172 slug: এর-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1568/section-55172.html - id: 55173 slug: এর-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1568/section-55173.html - id: 55174 slug: এর-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1568/section-55174.html - id: 55175 slug: এর-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1568/section-55175.html - id: 55176 slug: এর-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1568/section-55176.html - id: 55177 slug: এর-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1568/section-55177.html - id: 55178 slug: এর-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1568/section-55178.html - id: 55179 slug: এর-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1568/section-55179.html - id: 55180 slug: এর-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1568/section-55180.html - id: 55181 slug: এর-এর-প্রতিস্থাপন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1568/section-55181.html --- # Civil Courts (Amendment) Ordinance, 2025 # Civil Courts (Amendment) Ordinance, 2025 > [!Preamble] > [[act-59\|Civil Courts Act, 1887]] অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ > যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে [[act-59\|Civil Courts Act, 1887]] (Act No. XII of 1887) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং > যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; > সেহেতু [[act-957\|গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান]]ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-1568/section-55171.html) ^sec-1 1. এই অধ্যাদেশ [[act-1568\|Civil Courts (Amendment) Ordinance, 2025]] নামে অভিহিত হইবে। 2. ইহা অবিলম্বে কার্যকর হইবে। ##### [ধারা ২: Act No. XII of 1887 এর section 3 এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1568/section-55172.html) ^sec-2 [[act-59\|Civil Courts Act, 1887]] (Act No. XII of 1887), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এর section 3 এর clause (d) ও clause (e) এ উল্লিখিত "Assistant" শব্দটির পরিবর্তে "Civil" শব্দটি প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৩: Act No. XII of 1887 এর section 4 এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1568/section-55173.html) ^sec-3 উক্ত Act এর section 4 এ সর্বত্র উল্লিখিত "Assistant" শব্দটির পরিবর্তে "Civil" শব্দটি প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৪: Act No. XII of 1887 এর section 13 এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1568/section-55174.html) ^sec-4 উক্ত Act এর section 13 এর sub-section (2), sub-section (3) ও sub-section (4) এর সর্বত্র উল্লিখিত "Assistant" শব্দের পরিবর্তে "Civil" শব্দটি প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৫: Act No. XII of 1887 এর section 19 এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1568/section-55175.html) ^sec-5 উক্ত Act এর section 19 এর sub-section (1) ও sub-section (2) এর সর্বত্র উল্লিখিত "Assistant" শব্দের পরিবর্তে "Civil" শব্দটি এবং "an Assistant" শব্দগুলির পরিবর্তে "a Civil" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৬: Act No. XII of 1887 এর section 21 এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1568/section-55176.html) ^sec-6 উক্ত Act এর section 21 এর sub-section (2) ও sub-section (4) এ উল্লিখিত "Assistant" শব্দের পরিবর্তে "Civil" শব্দটি এবং "an Assistant" শব্দগুলির পরিবর্তে "a Civil" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৭: Act No. XII of 1887 এর section 22 এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1568/section-55177.html) ^sec-7 উক্ত Act এর section 22 এর sub-section (1) এর সর্বত্র উল্লিখিত "Assistant” শব্দের পরিবর্তে "Civil" শব্দটি প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৮: Act No. XII of 1887 এর section 23 এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1568/section-55178.html) ^sec-8 উক্ত Act এর section 23 এর sub-section (1) ও sub-section (3) এ উল্লিখিত "Assistant" শব্দটির পরিবর্তে "Civil" শব্দটি প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৯: Act No. XII of 1887 এর section 24 এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1568/section-55179.html) ^sec-9 উক্ত Act এর section 24 এর sub-section (1) ও sub-section (2) এর সর্বত্র উল্লিখিত "Assistant" শব্দটির পরিবর্তে "Civil" শব্দটি প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ১০: Act No. XII of 1887 এর section 25 এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1568/section-55180.html) ^sec-10 উক্ত Act এর section 25 এর সর্বত্র উল্লিখিত "Assistant" শব্দের পরিবর্তে "Civil" শব্দটি এবং "an Assistant" শব্দগুলির পরিবর্তে "a Civil" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ১১: Act No. XII of 1887 এর section 25A এর প্রতিস্থাপন](http://bdlaws.minlaw.gov.bd/act-1568/section-55181.html) ^sec-11 উক্ত Act এর section 25A এর পরিবর্তে নিম্নরূপ section 25A প্রতিস্থাপিত হইবে, যথা:- "25A. Reference of Judges in other laws.- Where in any other law for the time being in force, any reference is made to Additional Judge, or Subordinate Judge, or Senior Assistant Judge, or Assistant Judge, the reference shall be construed respectively as to Additional District Judge, or Joint District Judge, or Senior Civil Judge or Civil Judge as the case may be."।