--- title: "বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬" description: "বাংলাদেশ শিল্পকলা একাডেমী আইন, ১৯৮৯ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আইন, ১৯৮৯ (১৯৮৯ সনের ২২ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজন; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1615.html act_id: 1615 year: 2026 scraped_at: 2026-11-19 language: bn sections: - id: 56657 slug: সংক্ষিপ্ত-শিরোনাম-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1615/section-56657.html - id: 56658 slug: ১৯৮৯-সনের-২২-নং-আইনের-কতিপয়-শব্দের-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1615/section-56658.html - id: 56659 slug: ১৯৮৯-সনের-২২-নং-আইনের-ধারা-২-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1615/section-56659.html - id: 56660 slug: ১৯৮৯-সনের-২২-নং-আইনের-ধারা-৩-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1615/section-56660.html - id: 56661 slug: ১৯৮৯-সনের-২২-নং-আইনের-ধারা-৫-এর-প্রতিস্থাপন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1615/section-56661.html - id: 56662 slug: ১৯৮৯-সনের-২২-নং-আইনের-ধারা-৭-এর-প্রতিস্থাপন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1615/section-56662.html - id: 56663 slug: ১৯৮৯-সনের-২২-নং-আইনের-ধারা-৮-এর-প্রতিস্থাপন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1615/section-56663.html - id: 56664 slug: ১৯৮৯-সনের-২২-নং-আইনের-ধারা-৯-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1615/section-56664.html - id: 56665 slug: ১৯৮৯-সনের-২২-নং-আইনের-ধারা-১০-এর-প্রতিস্থাপন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1615/section-56665.html - id: 56666 slug: ১৯৮৯-সনের-২২-নং-আইনের-ধারা-১৩-এর-সংশোধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1615/section-56666.html --- # বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ # বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ > [!Preamble] > বাংলাদেশ শিল্পকলা একাডেমী আইন, ১৯৮৯ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ > যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আইন, ১৯৮৯ (১৯৮৯ সনের ২২ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজন; এবং > যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; > সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-1615/section-56657.html) ^sec-1 1. এই অধ্যাদেশ [[act-1615\|বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬]] নামে অভিহিত হইবে। 2. ইহা অবিলম্বে কার্যকর হইবে। ##### [ধারা ২: ১৯৮৯ সনের ২২ নং আইনের কতিপয় শব্দের সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1615/section-56658.html) ^sec-2 বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯, (১৯৮৯ সনের ২২ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর সংক্ষিপ্ত শিরোনামসহ সর্বত্র উল্লিখিত “একাডেমী”, “একাডেমীর” ও “একাডেমীতে” শব্দগুলির পরিবর্তে যথাক্রমে, “একাডেমি”, “একাডেমির” ও “একাডেমিতে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৩: ১৯৮৯ সনের ২২ নং আইনের ধারা ২ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1615/section-56659.html) ^sec-3 উক্ত আইনের ধারা ২ এর দফা (গ) এর পরিবর্তে নিম্নবর্ণিত দফা (গ) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(গ) “পরিচালক (প্রশাসন ও অর্থ)” অর্থ একাডেমির পরিচালক (প্রশাসন ও অর্থ);”। ##### [ধারা ৪: ১৯৮৯ সনের ২২ নং আইনের ধারা ৩ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1615/section-56660.html) ^sec-4 উক্ত আইনের ধারা ৩ এর- 1. উপ-ধারা (২) এ দুইবার উল্লিখিত “করার” শব্দের পরিবর্তে “করিবার” এবং “রাখার” শব্দের পরিবর্তে “রাখিবার” শব্দ প্রতিস্থাপিত হইবে; 2. উপ-ধারা (৩) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৩) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(৩) একাডেমির প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে, তবে একাডেমি, সরকারের পূর্বানুমোদনক্রমে, দেশের অন্যান্য স্থানে ইহার শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে।”। ##### [ধারা ৫: ১৯৮৯ সনের ২২ নং আইনের ধারা ৫ এর প্রতিস্থাপন](http://bdlaws.minlaw.gov.bd/act-1615/section-56661.html) ^sec-5 উক্ত আইনের ধারা ৫ এর পরিবর্তে নিম্নরূপ [[act-1615#^sec-5\|ধারা ৫]] প্রতিস্থাপিত হইবে, যথা:- “৫। পরিষদের গঠন।- (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে পরিষদ গঠিত হইবে, যথা:- 1. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী/উপদেষ্টা/প্রতিমন্ত্রী/ উপমন্ত্রী, যিনি ইহার সভাপতিও হইবেন; 2. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, যিনি ইহার সহ-সভাপতিও হইবেন; 3. অর্থ বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব বা তাহাদের কর্তৃক মনোনীত স্ব-স্ব মন্ত্রণালয় বা বিভাগ হইতে যুগ্মসচিবের নিম্নে নহেন এইরূপ ১ (এক) জন করিয়া প্রতিনিধি; 4. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগ বা অধিশাখার যুগ্মসচিব; 5. বাংলা একাডেমির মহাপরিচালক, পদাধিকারবলে; 6. জাতীয় জাদুঘরের মহাপরিচালক, পদাধিকারবলে; 7. সরকার কর্তৃক মনোনীত ৮ টি প্রশাসনিক বিভাগ হইতে নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহের বিশিষ্ট ব্যক্তিগণের মধ্য হইতে ১ (এক) জন করিয়া মোট ৮ (আট) জন ব্যক্তি, যথা:- 1. সংগীত; 2. চারুকলা; 3. নাট্যকলা; 4. চলচ্চিত্র; 5. আলোকচিত্র; 6. নৃত্য ও অন্যান্য পারফর্মিং আর্টস; 7. গবেষণা, প্রকাশনা ও নিউ মিডিয়া; 8. সাংস্কৃতিক ব্র্যান্ডিং, উৎসব ও প্রযোজনা: তবে শর্ত থাকে যে, কোনো প্রশাসনিক বিভাগ হইতে একটি ক্ষেত্রে ১ (এক) জনের অধিক মনোনয়ন প্রদান করা যাইবে না; 8. সরকার কর্তৃক মনোনীত ক্ষুদ্র-নৃগোষ্ঠী হইতে ১ (এক) জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব; 9. সরকার কর্তৃক মনোনীত কোনো জাতীয় দৈনিক পত্রিকার একজন সম্পাদক; 10. একাডেমির মহাপরিচালক, যিনি ইহার সদস্য সচিবও হইবেন। 1. পরিষদের মনোনীত সদস্যগণ তাঁহাদের মনোনয়নের তারিখ হইতে ৩ (তিন) বৎসরের জন্য সদস্য পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, একজন মনোনীত সদস্য যে কোনো সময় সভাপতিকে উদ্দেশ্য করিয়া তাঁহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবেন: তবে আরও শর্ত থাকে যে, সরকার যে কোনো সময় কোনো মনোনীত সদস্যের মনোনয়ন বাতিল করিতে পারিবে।”। ##### [ধারা ৬: ১৯৮৯ সনের ২২ নং আইনের ধারা ৭ এর প্রতিস্থাপন](http://bdlaws.minlaw.gov.bd/act-1615/section-56662.html) ^sec-6 উক্ত আইনের ধারা ৭ এর পরিবর্তে নিম্নরূপ [[act-1615#^sec-7\|ধারা ৭]] প্রতিস্থাপিত হইবে, যথা:- “৭। একাডেমির দায়িত্ব ও কার্যাবলি।- একাডেমির দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- 1. শত বছরের জমিদারি ও ঔপনিবেশিক শাসনের ফলে সৃষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য রোধকল্পে জাতীয় আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সংগতি রাখিয়া সাংস্কৃতিক বৈচিত্র্যের বিকাশ, ললিতকলা, জাতীয় সংস্কৃতির উন্নয়ন, সমৃদ্ধি ও প্রসার ঘটনোর লক্ষ্যে প্রয়োজনীয় সুযোগ সুবিধা সৃষ্টি করা; 2. সকল ধর্মের, সকল ভাষার, সকল জনগোষ্ঠীর মানুষের সংস্কৃতিকে ধারণ, লালন, পৃষ্ঠপোষকতা ও বিশ্বময় ছড়িয়ে দেওয়া; 3. শিল্পের বিদ্যমান নানা শাখার চর্চায় কাজ করিবার পাশাপাশি সংস্কৃতির যে নূতন নূতন ধারার উদ্ভব হইবে তাহা ধারণ করা; 4. প্রতিভাবান শিল্পী এবং কলাকুশলী দ্বারা কর্মশালা, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা; 5. সংস্কৃতির সকল ক্ষেত্র বা ধারার উৎকর্ষ সাধনের উদ্দেশ্যে স্বল্পকালীন উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা; 6. প্রতিভার বিকাশ সাধনের উদ্দেশ্যে শিক্ষার্থী-শিল্পীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা; 7. অসচ্ছল অথচ প্রতিভাবান শিক্ষার্থী শিল্পীদের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা করা; 8. অজ্ঞাত বা স্বল্প পরিচিত প্রতিভাবান শিল্পীদের অনুসন্ধান করিয়া তাঁহাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা; 9. সংস্কৃতির সকল ক্ষেত্রে নিবেদিত প্রতিষ্ঠানের অবদান মূল্যায়ন করিয়া আবেদনের প্রেক্ষিতে উহাদিগকে আর্থিক অনুদান প্রদান করা এবং এইরূপ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের গুণগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা প্রদান করা; 10. শিল্পকলার সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করা ও কৃতি শিল্পীদের পুরস্কার প্রদান করা; 11. বিভিন্ন দেশে সংস্কৃতির সকল ক্ষেত্রে উদ্ভাবিত নব নব কলাকৌশল ও ধ্যানধারণা সম্পর্কে দেশের শিল্পী ও শিল্পানুরাগীদের পরিচিত করিয়া তুলিবার জন্য বিদেশ হইতে উন্নতমানের সাংস্কৃতিক দল বা গোষ্ঠীকে আমন্ত্রণ জানাইয়া দেশের শিল্পী ও শিল্পানুরাগীদের সম্মুখে তাঁহাদের কলাকৌশল পরিবেশনের ব্যবস্থা করা; 12. রাষ্ট্রীয় প্রয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা; 13. সংস্কৃতির সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যোগ্য ব্যক্তির দ্বারা গবেষণা কর্মসূচী গ্রহণ এবং তাহা প্রকাশের ব্যবস্থা করা। 14. দেশের সংস্কৃতিকে জনগণের সম্মুখে উপস্থাপনের জন্য বিভিন্ন অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা; 15. বিদেশে বাংলাদেশের সংস্কৃতিকে তুলিয়া ধরিবার লক্ষ্যে সরকারের পূর্ব অনুমোদন লইয়া বিদেশে সাংস্কৃতিক দল প্রেরণ করা; 16. উল্লিখিত কার্যাদির সম্পূরক ও প্রাসঙ্গিক অন্যান্য কার্য সম্পাদন করা।”। ##### [ধারা ৭: ১৯৮৯ সনের ২২ নং আইনের ধারা ৮ এর প্রতিস্থাপন](http://bdlaws.minlaw.gov.bd/act-1615/section-56663.html) ^sec-7 উক্ত আইনের ধারা ৮ এর পরিবর্তে নিম্নরূপ [[act-1615#^sec-8\|ধারা ৮]] প্রতিস্থাপিত হইবে, যথা: “৮। একাডেমির বিভাগ।- (১) একাডেমির নিম্নবর্ণিত বিভাগ থাকিবে, যথা:- 1. সংগীত; 2. চারুকলা; 3. নাট্যকলা; 4. চলচ্চিত্র; 5. আলোকচিত্র; 6. নৃত্য ও অন্যান্য পারফর্মিং আর্টস; 7. গবেষণা, প্রকাশনা ও নিউ মিডিয়া; 8. সাংস্কৃতিক ব্র্যান্ডিং, উৎসব ও প্রযোজনা; 9. প্রশাসন ও অর্থ; 1. একাডেমি, সরকারের পূর্বানুমোদনক্রমে, নূতন বিভাগ সৃষ্টি করিতে পারিবে এবং উপ-ধারা (১) এ উল্লিখিত বিভাগগুলির যে কোনো বিভাগ বিলুপ্ত করিতে পারিবে এবং উহাদের পুনর্বিন্যাস করিতে পারিবে। 2. একাডেমির সাচিবিক দায়িত্ব পালনের জন্য একজন পরিচালক থাকিবেন, যিনি পদাধিকারবলে প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্বে থাকেবে এবং অন্যান্য প্রত্যেকটি বিভাগ একজন পরিচালকের দায়িত্বে ন্যস্ত থাকিবে। 3. প্রতিটি বিভাগ একাডেমি কর্তৃক নির্ধারিত দায়িত্ব ও কর্তব্য পালন করিবে।”। ##### [ধারা ৮: ১৯৮৯ সনের ২২ নং আইনের ধারা ৯ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1615/section-56664.html) ^sec-8 উক্ত আইনের ধারা ৯ এর উপ-ধারা (৩) এ উল্লিখিত “সচিব মহাপরিচালকরূপে কার্য করিবেন” শব্দগুলির পরিবর্তে “পরিচালক (প্রশাসন ও অর্থ) মহাপরিচালক এর দায়িত্ব পালন করিবেন” শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে। ##### [ধারা ৯: ১৯৮৯ সনের ২২ নং আইনের ধারা ১০ এর প্রতিস্থাপন](http://bdlaws.minlaw.gov.bd/act-1615/section-56665.html) ^sec-9 উক্ত আইনের ধারা ১০ এর পরিবর্তে নিম্নরূপ [[act-1615#^sec-10\|ধারা ১০]] প্রতিস্থাপিত হইবে, যথা:- “১০। পরিচালক (প্রশাসন ও অর্থ)।- (১) একাডেমির একজন পরিচালক (প্রশাসন ও অর্থ) থাকিবে, যিনি সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহার চাকরির শর্তাদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। 1. পরিচালক (প্রশাসন ও অর্থ) মহাপরিচালককে তাঁহার যাবতীয় প্রশাসনিক কার্যে সহায়তা করিবেন।”। ##### [ধারা ১০: ১৯৮৯ সনের ২২ নং আইনের ধারা ১৩ এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1615/section-56666.html) ^sec-10 উক্ত আইনের ধারা ১৩ এর উপ-ধারা (৩) এ উল্লিখিত “সচিব” শব্দের পরিবর্তে “পরিচালক (প্রশাসন ও অর্থ)” শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।