--- title: "Negotiable Instruments (Amendment) Ordinance, 2026" description: "Negotiable Instruments Act, 1881 এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যপূরণকল্পে, Negotiable Instruments Act, 1881 (Act No. XXVI of 1881) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-1627.html act_id: 1627 year: 2026 scraped_at: 2026-11-19 language: en sections: - id: 56953 slug: সকষপত-শরনম-ও-পরবরতন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1627/section-56953.html - id: 56955 slug: act-no-xxvi-of-1881-এর-section-141-এর-সশধন url: http://bdlaws.minlaw.gov.bd/act-1627/section-56955.html --- # Negotiable Instruments (Amendment) Ordinance, 2026 # Negotiable Instruments (Amendment) Ordinance, 2026 > [!Preamble] > [[act-46\|Negotiable Instruments Act, 1881]] এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ > যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যপূরণকল্পে, [[act-46\|Negotiable Instruments Act, 1881]] (Act No. XXVI of 1881) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং > যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; > সেহেতু [[act-957\|গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান]]ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:- ##### [Section ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-1627/section-56953.html) ^sec-1 1. এই অধ্যাদেশ [[act-1627\|Negotiable Instruments (Amendment) Ordinance, 2026]] নামে অভিহিত হইবে। 2. ইহা অবিলম্বে কার্যকর হইবে। ##### [Section ২: Act No. XXVI of 1881 এর section 141 এর সংশোধন](http://bdlaws.minlaw.gov.bd/act-1627/section-56955.html) ^sec-2 [[act-46\|Negotiable Instruments Act, 1881]] (Act No. XXVI of 1881) এর section 141 এর clause (c) এর পরিবর্তে নিম্নরূপ clause (c) প্রতিস্থাপিত হইবে, যথা:- ‘‘(c) no court inferior to that of a court of Metropoliton Joint Sessions Judge or of a court of Joint Sessions Judge, as the case may be, shall try any offence punishable under section 138 where the face value of the cheque exceeds Tk. 5 (five) lac; and every other offence punishable under section 138 shall be triable by a court of Metropolitan Magistrate or Magistrate of the first class.’’।