--- title: "বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭" description: "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩নং অনুচ্ছেদের বিধানকে পূর্ণরূপে কার্যকর করিবার উদ্দেশ্যে প্রণীত আইন৷ যেহেতু সংবিধানের ৩ অনুচ্ছেদের বিধানাবলী পূর্ণরূপে কার্যকর করিবার এবং তৎসংক্রান্ত বিষয়ের জন্য বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-705.html act_id: 705 enacted_at: 1987-03-08 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 29348 slug: সংক্ষিপ্ত-শিরোনামা url: http://bdlaws.minlaw.gov.bd/act-705/section-29348.html - id: 29349 slug: সংজ্ঞা url: http://bdlaws.minlaw.gov.bd/act-705/section-29349.html - id: 29350 slug: প্রবর্তন-ও-কার্যকরী url: http://bdlaws.minlaw.gov.bd/act-705/section-29350.html - id: 29351 slug: বিধি-প্রণয়নের-ক্ষমতা url: http://bdlaws.minlaw.gov.bd/act-705/section-29351.html --- # বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭ # বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭ > [!Preamble] > গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান > ের ৩নং অনুচ্ছেদের বিধানকে পূর্ণরূপে কার্যকর করিবার উদ্দেশ্যে প্রণীত আইনি > যেহেতু সংবিধানের ৩ অনুচ্ছেদের বিধানাবলী পূর্ণরূপে কার্যকর করিবার এবং তৎসংক্রান্ত বিষয়ের জন্য বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা](http://bdlaws.minlaw.gov.bd/act-705/section-29348.html) ^sec-1 1. এই আইন [[act-705\|বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭]] নামে অভিহিত হইবে৷ 2. ইহা অবিলম্বে বলবৎ হইবে৷ ##### [ধারা ২: সংজ্ঞা](http://bdlaws.minlaw.gov.bd/act-705/section-29349.html) ^sec-2 বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে “অনুচ্ছেদ” অর্থে সংবিধানের অনুচ্ছেদ বুঝাইবে। ##### [ধারা ৩: প্রবর্তন ও কার্যকরী](http://bdlaws.minlaw.gov.bd/act-705/section-29350.html) ^sec-3 1. এই আইন প্রবর্তনের পর বাংলাদেশের সর্বত্র তথা সরকারী অফিস, আদালত, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক বিদেশের সাথে যোগাযোগ ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে নথি ও চিঠিপত্র, আইন আদালতের সওয়াল জবাব এবং অন্যান্য আইনানুগত কার্যাবলী অবশ্যই বাংলায় লিখিতে হইবে। 2. ৩(১) উপ-ধারায় উল্লেখিত কোন কর্ম স্থলে যদি কোন ব্যক্তি বাংলা ভাষা ব্যতীত অন্য কোন ভাষায় আবেদন বা আপীল করেন তাহা হইলে উহা বেআইনী ও অকার্যকর বলিয়া গণ্য হইবে। 3. যদি কোন কর্মকর্তা বা কর্মচারী এই আইন অমান্য করেন তাহা হইলে উক্ত কার্যের জন্য তিনি সরকারী কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধির অধীনে অসদাচরণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং তাহার বিরুদ্ধে সরকারী কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হইবে। ##### [ধারা ৪: বিধি প্রণয়নের ক্ষমতা](http://bdlaws.minlaw.gov.bd/act-705/section-29351.html) ^sec-4 সরকার সরকারী গেজেট বিজ্ঞপ্তি দ্বারা এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি প্রণয়ন করিতে পারিবেন৷