--- title: "নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৮৭" description: "১৯৮৭-৮৮ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৮৭-৮৮ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-708.html act_id: 708 enacted_at: 1987-06-30 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 29985 slug: সংক্ষিপ্ত-শিরোনামা url: http://bdlaws.minlaw.gov.bd/act-708/section-29985.html - id: 29986 slug: ১৯৮৭৮৮-অর্থ-বৎসরের-কিছু-অংশের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-২৪৪১৯১ url: http://bdlaws.minlaw.gov.bd/act-708/section-29986.html - id: 29987 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-708/section-29987.html --- # নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৮৭ # নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৮৭ > [!Preamble] > ১৯৮৭-৮৮ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দানের জন্য প্রণীত আইনি > যেহেতু ১৯৮৭-৮৮ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা](http://bdlaws.minlaw.gov.bd/act-708/section-29985.html) ^sec-1 এই আইন [[act-708\|নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৮৭]] নামে অভিহিত হইবে। ##### [ধারা ২: ১৯৮৭-৮৮ অর্থ বৎসরের কিছু অংশের জন্য সংযুক্ত তহবিল হইতে ২৪৪১,৯১,২৫,০০০ টাকা অগ্রিম উত্তোলন](http://bdlaws.minlaw.gov.bd/act-708/section-29986.html) ^sec-2 তফসিলের কলাম ২এ বর্ণিত কার্যসমূহ নির্বাহ ও উদ্দেশ্যসমূহ পূরণকল্পে ১৯৮৭-৮৮ অর্থ বৎসরের কিছু অংশের ব্যয় বহনের জন্য তফসিলের কলাম ৩এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকুল্যে দুই হাজার চারশত একচলিস্নশ কোটি, একানব্বই লক্ষ, পঁচিশ হাজার টাকা, সংযুক্ত তহবিল হইতে প্রদেয় হইবে। ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-708/section-29987.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনের জন্য অনুমোদিত অর্থসমূহ উক্ত অর্থ বৎসরের কিছু অংশ সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে।