--- title: "নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৮৮" description: "১৯৮৮ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৮৮ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-714.html act_id: 714 enacted_at: 1988-06-30 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 34360 slug: সংক্ষিপ্ত-শিরোনামা url: http://bdlaws.minlaw.gov.bd/act-714/section-34360.html - id: 34361 slug: ১৯৮৭৮৮-সালের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-১৬৩৫৪০২৫০০০-টাকা-প্রদান url: http://bdlaws.minlaw.gov.bd/act-714/section-34361.html - id: 34362 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-714/section-34362.html --- # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৮৮ # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৮৮ > [!Preamble] > ১৯৮৮ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনি > যেহেতু ১৯৮৮ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা](http://bdlaws.minlaw.gov.bd/act-714/section-34360.html) ^sec-1 এই আইন [[act-714\|নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৮৮]] নামে অভিহিত হইবে৷ ##### [ধারা ২: ১৯৮৭-৮৮ সালের জন্য সংযুক্ত তহবিল হইতে ১৬৩৫,৪০,২৫,০০০ টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-714/section-34361.html) ^sec-2 তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৮৮ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় সেই বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৩ এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে এক হাজার ছয়শত পঁয়ত্রিশ কোটি চল্লিশ লক্ষ পঁচিশ হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-714/section-34362.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে পরিশোধ ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৮৮ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে উল্লেখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷