--- title: "নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৮৯" description: "১৯৮৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৮৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-730.html act_id: 730 enacted_at: 1989-06-30 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 35034 slug: সংক্ষিপ্ত-শিরোনামা url: http://bdlaws.minlaw.gov.bd/act-730/section-35034.html - id: 35035 slug: ১৯৮৮৮৯-সালের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-২৮৪৫৪৮১৯০০০-টাকা-প্রদান url: http://bdlaws.minlaw.gov.bd/act-730/section-35035.html - id: 35036 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-730/section-35036.html --- # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৮৯ # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৮৯ > [!Preamble] > ১৯৮৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনি > যেহেতু ১৯৮৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা](http://bdlaws.minlaw.gov.bd/act-730/section-35034.html) ^sec-1 এই আইন [[act-730\|নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৮৯]] নামে অভিহিত হইবে৷ ##### [ধারা ২: ১৯৮৮-৮৯ সালের জন্য সংযুক্ত তহবিল হইতে ২৮৪৫,৪৮,১৯,০০০ টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-730/section-35035.html) ^sec-2 তফসিলের কলাম ২এ বর্ণিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৮৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় সেই বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৩ এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে দুই হাজার আট শত পঁয়তাল্লিশ কোটি আটচল্লিশ লক্ষ ঊনিশ হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-730/section-35036.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে পরিশোধ ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৮৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷