--- title: "নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯০" description: "১৯৯০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন ৷ যেহেতু ১৯৯০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান সমীচীন ও প্রয়োজন; সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-741.html act_id: 741 enacted_at: 1990-06-27 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 30407 slug: সংক্ষিপ্ত-শিরোনামা url: http://bdlaws.minlaw.gov.bd/act-741/section-30407.html - id: 30408 slug: ১৯৮৯৯০-সালের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-১৯৭৬৯৬৬৩০০০-টাকা-প্রদান url: http://bdlaws.minlaw.gov.bd/act-741/section-30408.html - id: 30409 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-741/section-30409.html --- # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯০ # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯০ > [!Preamble] > ১৯৯০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন ৷ > যেহেতু ১৯৯০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান সমীচীন ও প্রয়োজন; > সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা](http://bdlaws.minlaw.gov.bd/act-741/section-30407.html) ^sec-1 এই আইন [[act-741\|নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯০]] নামে অভিহিত হইবে৷ ##### [ধারা ২: ১৯৮৯-৯০ সালের জন্য সংযুক্ত তহবিল হইতে ১৯৭৬,৯৬,৬৩,০০০ টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-741/section-30408.html) ^sec-2 তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৯০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় সেই বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৩-এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে এক হাজার নয়শত ছিয়াত্তর কোটি ছিয়ানব্বই লক্ষ তেষট্টি হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-741/section-30409.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে পরিশোধ ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷