--- title: "নির্দিষ্টকরণ আইন, ১৯৯০" description: "১৯৯১ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯১ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-747.html act_id: 747 enacted_at: 1990-08-07 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 30607 slug: সংক্ষিপ্ত-শিরোনামা url: http://bdlaws.minlaw.gov.bd/act-747/section-30607.html - id: 30608 slug: ১৯৯০৯১-অর্থ-বত্সরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-উত্তোলনকৃত-অর্থে url: http://bdlaws.minlaw.gov.bd/act-747/section-30608.html - id: 30609 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-747/section-30609.html --- # নির্দিষ্টকরণ আইন, ১৯৯০ # নির্দিষ্টকরণ আইন, ১৯৯০ > [!Preamble] > ১৯৯১ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনি > যেহেতু ১৯৯১ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা](http://bdlaws.minlaw.gov.bd/act-747/section-30607.html) ^sec-1 এই আইন [[act-747\|নির্দিষ্টকরণ আইন, ১৯৯০]] নামে অভিহিত হইবে৷ ##### [ধারা ২: ১৯৯০-৯১ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত অর্থের অতিরিক্ত ১৭৪৪১,৯৬,২৩,০০০ টাকা উত্তোলন](http://bdlaws.minlaw.gov.bd/act-747/section-30608.html) ^sec-2 [[act-742\|নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৯০]] (১৯৯০ সনের ৪৩ নং আইন) দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত তিন হাজার চারশত আটাশি কোটি ঊনচল্লিশ লক্ষ পঁচিশ হাজার টাকার অতিরিক্ত তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্য ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৯১ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৩-এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে সতের হাজার চারশত একচল্লিশ কোটি ছিয়ানব্বই লক্ষ তেইশ হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-747/section-30609.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯১ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে বর্ণিত কার্য ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷