--- title: "নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৯১" description: "১৯৯১-৯২ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯১-৯২ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-753.html act_id: 753 enacted_at: 1991-06-30 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 31073 slug: সংক্ষিপ্ত-শিরোনামা url: http://bdlaws.minlaw.gov.bd/act-753/section-31073.html - id: 31074 slug: ১৯৯১৯২-অর্থ-বত্সরের-কিছু-অংশের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-৪০৯১৮ url: http://bdlaws.minlaw.gov.bd/act-753/section-31074.html - id: 31075 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-753/section-31075.html --- # নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৯১ # নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৯১ > [!Preamble] > ১৯৯১-৯২ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দানের জন্য প্রণীত আইনি > যেহেতু ১৯৯১-৯২ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা](http://bdlaws.minlaw.gov.bd/act-753/section-31073.html) ^sec-1 এই আইন [[act-757\|নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৯১]] নামে অভিহিত হইবে৷ ##### [ধারা ২: ১৯৯১-৯২ অর্থ বত্সরের কিছু অংশের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪০৯১,৮৭,৯৪,০০০ টাকা অগ্রিম উত্তোলন](http://bdlaws.minlaw.gov.bd/act-753/section-31074.html) ^sec-2 এই আইনের সহিত সংযুক্ত তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যসমূহ নির্বাহ ও উদ্দেশ্যসমূহ পূরণকল্পে ১৯৯১-৯২ অর্থ বত্সরের কিছু অংশের ব্যয় বহনের জন্য তফসিলের কলাম ৩-এ বর্ণিত অর্থের অনধিক অর্থ সর্বসাকুল্যে চার হাজার একানব্বই কোটি সাতাশি লক্ষ চুরানব্বই হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-753/section-31075.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনের জন্য অনুমোদিত অর্থসমূহ উক্ত অর্থ বত্সরের কিছু অংশ সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷