--- title: "নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৯১" description: "১৯৯২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-757.html act_id: 757 enacted_at: 1991-08-28 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 31768 slug: সংক্ষিপ্ত-শিরোনামা url: http://bdlaws.minlaw.gov.bd/act-757/section-31768.html - id: 31769 slug: ১৯৯১৯২-অর্থ-বত্সরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-উত্তোলনকৃত-অর্থে url: http://bdlaws.minlaw.gov.bd/act-757/section-31769.html - id: 31770 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-757/section-31770.html --- # নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৯১ # নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৯১ > [!Preamble] > ১৯৯২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনি > যেহেতু ১৯৯২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা](http://bdlaws.minlaw.gov.bd/act-757/section-31768.html) ^sec-1 এই আইন নির্দিষ্টকরণ আইন, ১৯৯১ নামে অভিহিত হইবে৷ ##### [ধারা ২: ১৯৯১-৯২ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত অর্থের অতিরিক্ত ২০৪৫৯,৩৯,৭০,০০০ টাকা উত্তোলন](http://bdlaws.minlaw.gov.bd/act-757/section-31769.html) ^sec-2 [[act-757\|নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৯১]] (১৯৯১ সনের ২০ নং আইন) দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত চার হাজার একানব্বই কোটি সাতাশি লক্ষ চুরানব্বই হাজার টাকার অতিরিক্ত তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্য ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৯২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৩-এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে বিশ হাজার চারশত ঊনষাট কোটি ঊনচল্লিশ লক্ষ সত্তর হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-757/section-31770.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে বর্ণিত কার্য ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷