--- title: "নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯২" description: "১৯৯২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-762.html act_id: 762 enacted_at: 1992-06-30 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 31835 slug: সংক্ষিপ্ত-শিরোনামা url: http://bdlaws.minlaw.gov.bd/act-762/section-31835.html - id: 31836 slug: ১৯৯১৯২-সালের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-২২৪৫৯৫৪৮০০০-টাকা-প্রদান url: http://bdlaws.minlaw.gov.bd/act-762/section-31836.html - id: 31837 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-762/section-31837.html --- # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯২ # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯২ > [!Preamble] > ১৯৯২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনি > যেহেতু ১৯৯২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা](http://bdlaws.minlaw.gov.bd/act-762/section-31835.html) ^sec-1 এই আইন [[act-762\|নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯২]] নামে অভিহিত হইবে৷ ##### [ধারা ২: ১৯৯১-৯২ সালের জন্য সংযুক্ত তহবিল হইতে ২২৪৫,৯৫,৪৮,০০০ টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-762/section-31836.html) ^sec-2 তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৯২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় সেই বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৩ এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে দুই হাজার দুই শত পঁয়তাল্লিশ কোটি পঁচানব্বই লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-762/section-31837.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে পরিশোধ ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷