--- title: "নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৯২" description: "১৯৯২-৯৩ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯২-৯৩ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- নিম্নরূপ" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-763.html act_id: 763 enacted_at: 1992-06-30 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 31846 slug: সংক্ষিপ্ত-শিরনামা url: http://bdlaws.minlaw.gov.bd/act-763/section-31846.html - id: 31847 slug: ১৯৯২৯৩-অর্থ-বত্সরের-কিছু-অংশের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-৪২০৩৭ url: http://bdlaws.minlaw.gov.bd/act-763/section-31847.html - id: 31848 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-763/section-31848.html --- # নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৯২ # নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৯২ > [!Preamble] > ১৯৯২-৯৩ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দানের জন্য প্রণীত আইনি > যেহেতু ১৯৯২-৯৩ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- নিম্নরূপ ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরনামা](http://bdlaws.minlaw.gov.bd/act-763/section-31846.html) ^sec-1 এই আইন [[act-763\|নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৯২]] নামে অভিহিত হইবে৷ ##### [ধারা ২: ১৯৯২-৯৩ অর্থ বত্সরের কিছু অংশের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪২০৩,৭৭,৪০,০০০ টাকা অগ্রিম উত্তোলন](http://bdlaws.minlaw.gov.bd/act-763/section-31847.html) ^sec-2 এই আইনের সহিত সংযুক্ত তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যসমূহ নির্বাহ ও উদ্দেশ্যসমূহ পূরণকল্পে ১৯৯২-৯৩ অর্থ বত্সরের কিছু অংশের ব্যয় বহনের জন্য তফসিলের কলাম ৩ এ বর্ণিত অর্থের অনধিক অর্থ সর্বসাকুল্যে চার হাজার দুইশত তিন কোটি সাতাত্তর লক্ষ চল্লিশ হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-763/section-31848.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনের জন্য অনুমোদিত অর্থসমূহ উক্ত অর্থ বত্সরের কিছু অংশ সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷