--- title: "খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২" description: "খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়নকল্পে প্রণীত আইন৷ যেহেতু খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়নকল্পে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-771.html act_id: 771 enacted_at: 1992-11-01 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 32266 slug: সংক্ষিপ্ত-শিরোনামা url: http://bdlaws.minlaw.gov.bd/act-771/section-32266.html - id: 32267 slug: সংজ্ঞা url: http://bdlaws.minlaw.gov.bd/act-771/section-32267.html - id: 32268 slug: অনুসন্ধান-ও-অন্বেষণ-লাইসেন্স-ও-খনি-ইজারা-ইত্যাদি url: http://bdlaws.minlaw.gov.bd/act-771/section-32268.html - id: 32269 slug: বিধি-প্রণয়নের-ক্ষমতা url: http://bdlaws.minlaw.gov.bd/act-771/section-32269.html - id: 32270 slug: দণ্ড url: http://bdlaws.minlaw.gov.bd/act-771/section-32270.html - id: 32271 slug: অব্যাহতি-প্রদানের-ক্ষমতা url: http://bdlaws.minlaw.gov.bd/act-771/section-32271.html - id: 32272 slug: রহিতকরণ-ও-হেফাজত url: http://bdlaws.minlaw.gov.bd/act-771/section-32272.html --- # খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ # খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ > [!Preamble] > খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়নকল্পে প্রণীত আইনি > যেহেতু খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়নকল্পে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা](http://bdlaws.minlaw.gov.bd/act-771/section-32266.html) ^sec-1 এই আইন [[act-771\|খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২]] নামে অভিহিত হইবে৷ ##### [ধারা ২: সংজ্ঞা](http://bdlaws.minlaw.gov.bd/act-771/section-32267.html) ^sec-2 বিষয় বা প্রসংগের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে,- 1. “অনুসন্ধান ও অন্বেষণ লাইসেন্স” অর্থ খনি ও খনিজ সম্পদ আবিস্কারের উদ্দেশ্যে কোন ভূমিতে খনিজ বা খনিজ সম্পদ থাকার সম্ভাবনা পরীক্ষা বা অনুসন্ধানের জন্য প্রদত্ত লাইসেন্স; 2. “খনিজ সম্পদ” অর্থে এমন বস্তু যাহা সাধারণতঃ প্রাকৃতিকভাবে ভূত্বকের অংশ হিসাবে পাওয়া যায় বা ভূ-ত্বকের মধ্যস্থিত বা উপরিভাগস্থ পানিতে দ্রবনীয় বা নিলম্বিত থাকে, বা উক্তরূপ বস্তু হইতে নিষ্কাশন করা যায় এমন বস্তুকে বুঝাইবে, এবং- 1. সিরামিক, রিেফ্রক্টরী ও শোষণক্ষম সম্বন্ধীয় জিনিস তৈরীতে ব্যবহৃত ক্লে; 2. রাসায়নিক জিনিস ঘষামাজা ও ঢালাই করার বালুর জন্য ব্যবহৃত সিলিকাবালুসহ সিলিকা (silica); 3. অক্ষত, খণ্ডিত ও স্লাব আকারে ব্যবহৃত বালু, নুড়ীপাথর বা শিলা; 4. সকল প্রকার চুনাপাথর; 5. পিটসহ সকল প্রকার কয়লা; 6. কয়লা বা শেইল (shale) খনন, নিষ্কাশন বা উত্পাদন কাজের সহিত সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং কয়লা খনন কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় মিথেন (methane) গ্যাস; 7. কয়লা বা শেইল প্রাপ্তিস্থানে উক্ত পদার্থের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নিষ্কাষিত বা উত্পাদিত খনিজ তৈল বা গ্যাস; ইহার অন্তর্ভুক্ত হইবে, কিন্তু- 8. জীবিত কোন বস্তু; 9. সামুদ্রিক পানি হইতে নিষ্কাষিত লবন, বা 10. পানি; 11. দি পেট্রোলিয়াম এ্যাক্ট ১৯৭৪-এর আওতাধীন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস; ইহার অন্তর্ভুক্ত হইবে না; 3. “খনি” অর্থ খনিজ সম্পদ অনুসন্ধান ও অর্জনের উদ্দেশ্যে খনন কাজ; 4. “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; 5. “ভূমি” অর্থে- 1. নদী, খাল, জলপ্রবাহ, জলপ্লাবিত এলাকার তলদেশ; 2. বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমার অন্তর্বর্তী মহাসাগরের অন্তরস্থ কিংবা বাংলাদেশের মহীসোপানের উপরিস্থ মহাসাগরের অন্তঃস্থ সকল ভূমি; 3. ভূমির অভ্যন্তরস্থ, উপরিস্থ ও উপরিভাগস্থ পানি; কে বুঝাইবে৷ ##### [ধারা ৩: অনুসন্ধান ও অন্বেষণ লাইসেন্স ও খনি ইজারা, ইত্যাদি](http://bdlaws.minlaw.gov.bd/act-771/section-32268.html) ^sec-3 বিধির বিধান অনুসরণ ব্যতীত অন্য কোন পন্থায় অনুসন্ধান বা অন্বেষণ লাইসেন্স বা খনিজ ইজারা বা সুবিধা প্রদান করা যাইবে না৷ ##### [ধারা ৪: বিধি প্রণয়নের ক্ষমতা](http://bdlaws.minlaw.gov.bd/act-771/section-32269.html) ^sec-4 1. সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, অনুসন্ধান বা অন্বেষণ লাইসেন্স, খনি ইজারা বা সুবিধা প্রদান এবং খনিজ সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের উদ্দেশ্যে বিধি প্রণয়ন করিতে পারিবে৷ 2. বিশেষ করিয়া উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা:- 1. অনুসন্ধান বা অন্বেষণ লাইসেন্স ও খনি ইজারা ও সুবিধা প্রদানের পদ্ধতি ও তজ্জন্য আবেদন গ্রহণকারী কর্তৃপক্ষ ও আবেদন ফিস; 2. অনুসন্ধান ও অন্বেষণ লাইসেন্স ও খনি ইজারা ও সুবিধা প্রদানের শর্ত; 3. অনুসন্ধান ও অন্বেষণ লাইসেন্স, খনি ইজারা ও সুবিধা প্রদানজনিত ফরম উহাদের নবায়ন ফরম; 4. অনুসন্ধান ও অন্বেষণ লাইসেন্স, খনি ইজারা ও সুবিধার আবেদন না-মঞ্জুর ও প্রদত্ত লাইসেন্স, ইজারা ও সুবিধা বাতিলের বিষয়; 5. লাইসেন্স প্রাপক বা ইজারা ও সুবিধাগ্রহীতা কর্তৃক প্রদেয় কর, ভাড়া ও রয়্যালটি নির্ধারণ এবং উহা পরিশোধের শর্ত ও নিয়মাবলী; 6. আকরিক পদার্থের বিশোধন; 7. খনিজ সম্পদের উত্পাদন, মজুদকরণ এবং বিতরণ নিয়ন্ত্রণ; 8. ইঞ্জিন, মেশিন অথবা অন্য সাজসরঞ্জাম নিয়ন্ত্রণের মাধ্যমে খনিজ সম্পদের উন্নয়ন; 9. খনিজ সম্পদের অপচয় রোধ; 10. অবৈধভাবে খনিজ সম্পদ উত্তোলন বন্ধকরণ এবং অবৈধভাবে উত্তোলিত খনিজ সম্পদ বাজেয়াপ্ত এবং উহাদের ব্যবস্থাপনা; 11. উপরিউক্ত বিষয়ের জন্য প্রয়োজনীয় ও আনুষংগিক যে কোন বিষয়৷ ##### [ধারা ৫: দণ্ড](http://bdlaws.minlaw.gov.bd/act-771/section-32270.html) ^sec-5 বিধি দ্বারা ধারা ৪ এর অধীন প্রণীত বিধিমালা লংঘনের দণ্ডের বিধান করা যাইবে: তবে শর্ত থাকে যে, উক্তরূপ লংঘনকারী ব্যক্তি অনধিক ৩ বত্সরের কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন, এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইতে পারেন৷ ##### [ধারা ৬: অব্যাহতি প্রদানের ক্ষমতা](http://bdlaws.minlaw.gov.bd/act-771/section-32271.html) ^sec-6 সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা,- 1. যে কোন খনিজ সম্পদ বা কোন শ্রেণীর খনিজ সম্পদকে বিধির সকল বা যে কোন বিধান হইতে অব্যাহতি দিতে পারিবে; 2. প্রজ্ঞাপনে উল্লেখিত বিধির সংশোধন বা শর্ত সাপেক্ষে যে কোন খনিজ সম্পদ বা যে কোন শ্রেণীর খনিজ সম্পদের ক্ষেত্রে বিধি প্রয়োগের বিধান করিতে পারিবে৷ ##### [ধারা ৭: রহিতকরণ ও হেফাজত](http://bdlaws.minlaw.gov.bd/act-771/section-32272.html) ^sec-7 1. The Mines and Minerals (Regulation and Development) Act, 1967 (E. P. Act II of 1968) এতদ্‌দ্বারা রহিত করা হইলি 2. উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত আইনের অধীন- 1. প্রণীত সকল বিধি এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত, বলবত্ থাকিবে; 2. প্রদত্ত সকল লাইসেন্স, ইজারা ও সুবিধা, এই আইনের প্রয়োজন অনুযায়ী সংশোধন বা পরিবর্তন না হওয়া পর্যন্ত, কার্যকর থাকিবে৷