--- title: "নির্দিষ্টকরণ আইন, ১৯৯৩" description: "১৯৯৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-778.html act_id: 778 enacted_at: 1993-06-30 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 30434 slug: সংক্ষিপ্ত-শিরোনামা url: http://bdlaws.minlaw.gov.bd/act-778/section-30434.html - id: 30435 slug: ১৯৯৩৯৪-অর্থ-বত্সরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-২৬৩৮৬৫৯১২০০০-টাক url: http://bdlaws.minlaw.gov.bd/act-778/section-30435.html - id: 30436 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-778/section-30436.html --- # নির্দিষ্টকরণ আইন, ১৯৯৩ # নির্দিষ্টকরণ আইন, ১৯৯৩ > [!Preamble] > ১৯৯৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনি > যেহেতু ১৯৯৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা](http://bdlaws.minlaw.gov.bd/act-778/section-30434.html) ^sec-1 এই আইন [[act-778\|নির্দিষ্টকরণ আইন, ১৯৯৩]] নামে অভিহিত হইবে৷ ##### [ধারা ২: ১৯৯৩-৯৪ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ২৬৩৮৬,৫৯,১২,০০০ টাকা উত্তোলন](http://bdlaws.minlaw.gov.bd/act-778/section-30435.html) ^sec-2 এই আইনের সহিত সংযুক্ত তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ১৯৯৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে ব্যয় হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৩ এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকুল্যে ছাব্বিশ হাজার তিনশত ছিয়াশি কোটি ঊনষাট লক্ষ বার হাজার টাকা, সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-778/section-30436.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে বর্ণিত কার্যাদির জন্য নির্দিষ্ট করা হইবে৷