--- title: "গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫" description: "দেশের আর্থ-সামাজিক ও জননিরাপত্তামূলক অবস্থার উন্নয়নের উদ্দেশ্যে গ্রাম প্রতিরক্ষা দল গঠনকল্পে প্রণীত আইন৷ যেহেতু দেশের আর্থ-সামাজিক ও জননিরাপত্তামূলক অবস্থার উন্নয়নের উদ্দেশ্যে গ্রাম প্রতিরক্ষা দল গঠন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-794.html act_id: 794 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 29727 slug: সংক্ষিপ্ত-শিরোনামা url: http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29727.html - id: 29728 slug: সংজ্ঞা url: http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29728.html - id: 29729 slug: গ্রাম-প্রতিরক্ষা-দল-গঠন url: http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29729.html - id: 29730 slug: তত্ত্বাবধান-ও-পরিচালনা url: http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29730.html - id: 29731 slug: কর্মকর্তা-ও-কর্মচারী-ইত্যাদি url: http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29731.html - id: 29732 slug: গ্রাম-প্রতিরক্ষা-দলের-সদস্যদের-তালিকাভুক্তি url: http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29732.html - id: 29733 slug: গ্রাম-প্রতিরক্ষা-দলের-পদ url: http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29733.html - id: 29734 slug: গ্রাম-প্রতিরক্ষা-দলের-দায়িত্ব-ইত্যাদি url: http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29734.html - id: 29735 slug: আদেশ-পালনে-বাধ্যবাধকতা url: http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29735.html - id: 29736 slug: বিধি-প্রণয়নের-ক্ষমতা url: http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29736.html - id: 29737 slug: প্রবিধান-প্রণয়নের-ক্ষমতা url: http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29737.html - id: 29738 slug: রহিতকরণ-ও-হেফাজত url: http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29738.html --- # গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫ # গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫ > [!Preamble] > দেশের আর্থ-সামাজিক ও জননিরাপত্তামূলক অবস্থার উন্নয়নের উদ্দেশ্যে গ্রাম প্রতিরক্ষা দল গঠনকল্পে প্রণীত আইনি > যেহেতু দেশের আর্থ-সামাজিক ও জননিরাপত্তামূলক অবস্থার উন্নয়নের উদ্দেশ্যে গ্রাম প্রতিরক্ষা দল গঠন করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা](http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29727.html) ^sec-1 এই আইন [[act-794\|গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫]] নামে অভিহিত হইবে৷ ##### [ধারা ২: সংজ্ঞা](http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29728.html) ^sec-2 বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- 1. “আনসার বাহিনী” অর্থ [[act-792\|আনসার বাহিনী আইন, ১৯৯৫]] (১৯৯৫ সনের ৩ নং আইন) এর অধীন গঠিত আনসার বাহিনী; 2. “গ্রাম” অর্থে ওয়ার্ডকেও বুঝাইবে; 3. “মহাপরিচালক” অর্থ আনসার বাহিনীর মহাপরিচালক; 4. “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; 5. “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; 6. “ওয়ার্ড” অর্থ [[act-549\|Paurashava Ordinance, 1977]](XXVII of 1977)-এর [[act-794#^sec-2\|section 2]] এ সংজ্ঞায়িত Ward৷ ##### [ধারা ৩: গ্রাম প্রতিরক্ষা দল গঠন](http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29729.html) ^sec-3 এই আইনের বিধান অনুযায়ী গ্রাম প্রতিরক্ষা দল গঠন করা হইবে৷ ##### [ধারা ৪: তত্ত্বাবধান ও পরিচালনা](http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29730.html) ^sec-4 গ্রাম প্রতিরক্ষা দল সরকারের সার্বিক তত্ত্বাবধানে থাকিবে এবং এই আইন, বিধি ও প্রবিধান এবং উহাদের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে সরকার কর্তৃক সময় সময় প্রদত্ত আদেশ ও নির্দেশ অনুযায়ী গ্রাম প্রতিরক্ষা দল মহাপরিচালকের পরিচালনাধীন থাকিবে৷ ##### [ধারা ৫: কর্মকর্তা ও কর্মচারী, ইত্যাদি](http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29731.html) ^sec-5 আনসার বাহিনীর কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য সকল কর্মকর্তা ও কর্মচারী গ্রাম প্রতিরক্ষা দলের কর্মকর্তা ও কর্মচারী বলিয়াও গণ্য হইবেন৷ ##### [ধারা ৬: গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যদের তালিকাভুক্তি](http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29732.html) ^sec-6 গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে স্বেচ্ছাসেবী হিসাবে তালিকাভুক্ত ও অংগীভূত হইবেন এবং তাহাদের ভাতা, পোশাক, প্রশিক্ষণ ও শৃংখলা প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে৷ ##### [ধারা ৭: গ্রাম প্রতিরক্ষা দলের পদ](http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29733.html) ^sec-7 1. গ্রাম প্রতিরক্ষা দলের িনুবর্ণিত সকল বা যে কোন পদ থাকিবে, যথা :- 1. ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী; 2. ইউনিয়ন সহকারী দলনেতা ও দলনেত্রী; 3. ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী; 4. ওয়ার্ড সহকারী দলনেতা ও দলনেত্রী; 5. গ্রাম দলনেতা ও দলনেত্রী; 6. গ্রাম সহকারী দলনেতা ও দলনেত্রী; 7. গ্রাম প্রতিরক্ষা সদস্যি 2. মহাপরিচালক প্রত্যেক শহর, ওয়ার্ড, ইউনিয়ন ও গ্রামে এক বা একাধিক গ্রাম প্রতিরক্ষা প্লাটুন গঠন করিতে পারিবেন এবং উহাদের গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে৷ 3. মহাপরিচালক, প্রয়োজনে, গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যগণকে নির্দিষ্ট সময়ের জন্য অঙ্গীভূত করিতে পারিবেন৷ ##### [ধারা ৮: গ্রাম প্রতিরক্ষা দলের দায়িত্ব, ইত্যাদি](http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29734.html) ^sec-8 1. গ্রাম প্রতিরক্ষা দলের প্রধান দায়িত্ব হইবে :- 1. দেশের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে জনকল্যাণমূলক কাজে অংশ গ্রহণ করা; 2. আইন শৃংখলা ও জননিরাপত্তামূলক কাজে সহায়তা প্রদান করা; 3. সরকার কর্তৃক, সময় সময়, নির্ধারিত যে কোন দায়িত্ব পালন করা৷ 2. সরকার কর্তৃক প্রণীত নীতিমালা এবং তত্কর্তৃক, সময় সময়, প্রদত্ত নির্দেশ ও আরোপিত শর্ত সাপেক্ষে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যগণ অস্ত্র ও গোলাবারুদ বহন ও ব্যবহার করিতে পারিবে৷ ##### [ধারা ৯: আদেশ পালনে বাধ্যবাধকতা](http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29735.html) ^sec-9 গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যগণ যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক তাহাদিগকে প্রদত্ত আইনানুগ আদেশ পালন করিতে বাধ্য থাকিবেন৷ ##### [ধারা ১০: বিধি প্রণয়নের ক্ষমতা](http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29736.html) ^sec-10 এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবেন৷ ##### [ধারা ১১: প্রবিধান প্রণয়নের ক্ষমতা](http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29737.html) ^sec-11 এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, মহাপরিচালক, সরকারের পূর্ব অনুমোদনক্রমে এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা কোন বিধির সহিত অসামঞ্জস্যপূর্ণ না হয় এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবেন৷ ##### [ধারা ১২: রহিতকরণ ও হেফাজত](http://bdlaws.minlaw.gov.bd/act-794/section-29738.html) ^sec-12 1. গ্রাম প্রতিরক্ষা দল গঠন সম্পর্কিত সরকারের যাবতীয় আদেশ, অতঃপর উক্ত আদেশ বলিয়া উল্লিখিত, এতদ্বারা বাতিল করা হইলি 2. উক্ত আদেশ দ্বারা গঠিত গ্রাম প্রতিরক্ষা দলের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, তহবিল, দায় এবং দলিল-দস্তাবেজ এই আইনের অধীন গঠিত গ্রাম প্রতিরক্ষা দলের সম্পত্তি, তহবিল, দায় এবং দলিল-দস্তাবেজ হইবে৷ 3. এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে উক্ত আদেশের অধীন তালিকাভুক্ত গ্রাম প্রতিরক্ষা দলের সকল সদস্য এই আইনের অধীন গ্রাম প্রতিরক্ষা দলের তালিকাভুক্ত সদস্য বলিয়া গণ্য হইবেনি 4. মহাপরিচালক কর্তৃক গ্রাম প্রতিরক্ষা দল সম্পর্কে প্রদত্ত সকল আদেশ বা নির্দেশ, এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধন না হওয়া পর্যন্ত বলবত্ থাকিবে৷