--- title: "নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯৫" description: "১৯৯৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-795.html act_id: 795 enacted_at: 1995-06-29 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 33188 slug: সংক্ষিপ্ত-শিরোনামা url: http://bdlaws.minlaw.gov.bd/act-795/section-33188.html - id: 33189 slug: ১৯৯৪৯৫-সালের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-৩৮৩৬৯৩৪০০০০-টাকা-প্রদান url: http://bdlaws.minlaw.gov.bd/act-795/section-33189.html - id: 33190 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-795/section-33190.html --- # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯৫ # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯৫ > [!Preamble] > ১৯৯৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনি > যেহেতু ১৯৯৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা](http://bdlaws.minlaw.gov.bd/act-795/section-33188.html) ^sec-1 এই আইন [[act-795\|নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯৫]] নামে অভিহিত হইবে৷ ##### [ধারা ২: ১৯৯৪-৯৫ সালের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩৮৩৬,৯৩,৪০,০০০ টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-795/section-33189.html) ^sec-2 এই আইনের তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৯৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় সেই বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে তাহা বহনের জন্য উক্ত তফসিলের কলাম ৫-এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে তিন হাজার আটশত ছত্রিশ কোটি তিরানব্বই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-795/section-33190.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে পরিশোধ ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷