--- title: "নির্দিষ্টকরণ আইন, ১৯৯৫" description: "১৯৯৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-797.html act_id: 797 enacted_at: 1995-06-30 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 33341 slug: সংক্ষিপ্ত-শিরোনামা url: http://bdlaws.minlaw.gov.bd/act-797/section-33341.html - id: 33342 slug: ১৯৯৫৯৬-অর্থ-বত্সরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-৩২০৬০৭৭৩১০০০-টাক url: http://bdlaws.minlaw.gov.bd/act-797/section-33342.html - id: 33343 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-797/section-33343.html --- # নির্দিষ্টকরণ আইন, ১৯৯৫ # নির্দিষ্টকরণ আইন, ১৯৯৫ > [!Preamble] > ১৯৯৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনি > যেহেতু ১৯৯৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা](http://bdlaws.minlaw.gov.bd/act-797/section-33341.html) ^sec-1 এই আইন [[act-797\|নির্দিষ্টকরণ আইন, ১৯৯৫]] নামে অভিহিত হইবে৷ ##### [ধারা ২: ১৯৯৫-৯৬ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩২০৬০,৭৭,৩১,০০০ টাকা উত্তোলন](http://bdlaws.minlaw.gov.bd/act-797/section-33342.html) ^sec-2 এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ১৯৯৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে ব্যয় হইতে পারে তাহা বহনের জন্য উক্ত তফসিলের কলাম ৫-এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকুল্যে বত্রিশ হাজার ষাট কোটি সাতাত্তর লক্ষ একত্রিশ হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-797/section-33343.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে উক্ত তফসিলে বর্ণিত কার্যাদির জন্য নির্দিষ্ট করা হইবে৷