--- title: "সংযুক্ত তহবিল (সম্পূরক মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণ) আইন, ১৯৯৬" description: "১৯৯৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে সম্পূরক অর্থ মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-802.html act_id: 802 enacted_at: 1996-08-05 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 33566 slug: সংক্ষিপ্ত-শিরোনামা-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-802/section-33566.html - id: 33567 slug: ১৯৯৫৯৬-অর্থ-বত্সরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-২৯৬৫১০৬৩০০০-টাকা url: http://bdlaws.minlaw.gov.bd/act-802/section-33567.html - id: 33568 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-802/section-33568.html - id: 33569 slug: রহিতকরণ-ও-হেফাজত url: http://bdlaws.minlaw.gov.bd/act-802/section-33569.html --- # সংযুক্ত তহবিল (সম্পূরক মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণ) আইন, ১৯৯৬ # সংযুক্ত তহবিল (সম্পূরক মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণ) আইন, ১৯৯৬ > [!Preamble] > ১৯৯৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে সম্পূরক অর্থ মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনি > যেহেতু ১৯৯৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-802/section-33566.html) ^sec-1 1. এই আইন [[act-802\|সংযুক্ত তহবিল (সম্পূরক মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণ) আইন, ১৯৯৬]] নামে অভিহিত হইবে৷ 2. ইহা ৮ই আষাঢ়, ১৪০৩ মোতাবেক ২২শে জুন, ১৯৯৬ তারিখ হইতে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে৷ ##### [ধারা ২: ১৯৯৫-৯৬ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ২৯৬৫,১০,৬৩,০০০ টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-802/section-33567.html) ^sec-2 এই আইনের সহিত সংযুক্ত তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ১৯৯৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় সেই বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে তাহা নির্বাহের জন্য তফসিলের কলাম ৫-এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকুল্যে দুই হাজার নয় শত পয়ষট্টি কোটি দশ লক্ষ তেষট্টি হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-802/section-33568.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে বর্ণিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷ ##### [ধারা ৪: রহিতকরণ ও হেফাজত](http://bdlaws.minlaw.gov.bd/act-802/section-33569.html) ^sec-4 1. সংযুক্ত তহবিল (সম্পূরক মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণ) অধ্যাদেশ, ১৯৯৬ (অধ্যাদেশ নং ২৪, ১৯৯৬) এতদ্বারা রহিত করা হইলি 2. উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও রহিত অধ্যাদেশের অধীন কৃত কোন কাজকর্ম বা গৃহীত কোন ব্যবস্থা এই আইনের অধীনে কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷