--- title: "সংযুক্ত তহবিল (অগ্রিম মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণ) আইন, ১৯৯৬" description: "১৯৯৬-৯৭ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯৬-৯৭ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-803.html act_id: 803 enacted_at: 1996-08-05 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 33581 slug: সংক্ষিপ্ত-শিরোনামা-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-803/section-33581.html - id: 33582 slug: ১৯৯৬৯৭-অর্থ-বত্সরের-কিছু-অংশের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-৮৪৩৫৩ url: http://bdlaws.minlaw.gov.bd/act-803/section-33582.html - id: 33583 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-803/section-33583.html - id: 33584 slug: রহিতকরণ-ও-হেফাজত url: http://bdlaws.minlaw.gov.bd/act-803/section-33584.html --- # সংযুক্ত তহবিল (অগ্রিম মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণ) আইন, ১৯৯৬ # সংযুক্ত তহবিল (অগ্রিম মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণ) আইন, ১৯৯৬ > [!Preamble] > ১৯৯৬-৯৭ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দানের জন্য প্রণীত আইনি > যেহেতু ১৯৯৬-৯৭ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-803/section-33581.html) ^sec-1 1. এই আইন [[act-803\|সংযুক্ত তহবিল (অগ্রিম মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণ) আইন, ১৯৯৬]] নামে অভিহিত হইবে৷ 2. ইহা ৮ই আষাঢ়, ১৪০৩ মোতাবেক ২২শে জুন, ১৯৯৬ তারিখ হইতে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে৷ ##### [ধারা ২: ১৯৯৬-৯৭ অর্থ বত্সরের কিছু অংশের জন্য সংযুক্ত তহবিল হইতে ৮৪৩৫,৩৮,১৮,০০০ টাকা অগ্রিম উত্তোলন](http://bdlaws.minlaw.gov.bd/act-803/section-33582.html) ^sec-2 এই আইনের সহিত সংযুক্ত তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যসমূহ নির্বাহ ও উদ্দেশ্যেসমূহ পূরণকল্পে ১৯৯৬-৯৭ অর্থ বত্সরের কিছু অংশের ব্যয় নির্বাহের জন্য তফসিলের কলাম ৫-এ বর্ণিত অর্থের অনধিক অর্থ সর্বসাকুল্যে আট হাজার চার শত পঁয়ত্রিশ কোটি আটত্রিশ লক্ষ আঠার হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-803/section-33583.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনের জন্য অনুমোদিত অর্থসমূহ উক্ত অর্থ বত্সরের কিছু অংশ সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷ ##### [ধারা ৪: রহিতকরণ ও হেফাজত](http://bdlaws.minlaw.gov.bd/act-803/section-33584.html) ^sec-4 1. সংযুক্ত তহবিল (অগ্রিম মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণ) অধ্যাদেশ, ১৯৯৬ (অধ্যাদেশ নং ২৫, ১৯৯৬) এতদ্‌দ্বারা রহিত করা হইলি 2. উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও রহিত অধ্যাদেশের অধীন কৃত কোন কাজকর্ম বা গৃহীত কোন ব্যবস্থা এই আইনের অধীনে কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷