--- title: "নির্দিষ্টকরণ আইন, ১৯৯৬" description: "১৯৯৭ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯৭ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-807.html act_id: 807 enacted_at: 1996-09-10 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 33712 slug: সংক্ষিপ্ত-শিরোনামা url: http://bdlaws.minlaw.gov.bd/act-807/section-33712.html - id: 33713 slug: ১৯৯৬৯৭-অর্থ-বত্সরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-উত্তোলনকৃত-অর্থে url: http://bdlaws.minlaw.gov.bd/act-807/section-33713.html - id: 33714 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-807/section-33714.html --- # নির্দিষ্টকরণ আইন, ১৯৯৬ # নির্দিষ্টকরণ আইন, ১৯৯৬ > [!Preamble] > ১৯৯৭ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনি > যেহেতু ১৯৯৭ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা](http://bdlaws.minlaw.gov.bd/act-807/section-33712.html) ^sec-1 এই আইন [[act-807\|নির্দিষ্টকরণ আইন, ১৯৯৬]] নামে অভিহিত হইবে৷ ##### [ধারা ২: ১৯৯৬-৯৭ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত অর্থের অতিরিক্ত ২৫৩০৬,১৪,৫৫,০০০ টাকা উত্তোলন](http://bdlaws.minlaw.gov.bd/act-807/section-33713.html) ^sec-2 [[act-803\|সংযুক্ত তহবিল (অগ্রিম মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণ) আইন, ১৯৯৬]] (১৯৯৬ সনের ৩ নং আইন) দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত আট হাজার চারশত পঁয়ত্রিশ কোটি আটত্রিশ লক্ষ আঠার হাজার টাকার অতিরিক্ত এই আইনের সহিত সংযুক্ত তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ১৯৯৭ সালের ৩০শে জুন তারিখ সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে ব্যয় হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৫-এ বর্ণিত অর্থের অনধিক অর্থ সর্বসাকুল্যে পঁচিশ হাজার তিনশত ছয় কোটি চৌদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-807/section-33714.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯৭ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে বর্ণিত কার্যাদির জন্য নির্দিষ্ট করা হইবে৷