--- title: "নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯৯" description: "১৯৯৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৯৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-830.html act_id: 830 enacted_at: 1999-06-28 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 32430 slug: সংক্ষিপ্ত-শিরোনামা url: http://bdlaws.minlaw.gov.bd/act-830/section-32430.html - id: 32431 slug: ১৯৯৮৯৯-অর্থ-বত্সরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-৪৩৭৪০৭৫৩০০০-টাকা url: http://bdlaws.minlaw.gov.bd/act-830/section-32431.html - id: 32432 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-830/section-32432.html --- # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯৯ # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯৯ > [!Preamble] > ১৯৯৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনি > যেহেতু ১৯৯৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা](http://bdlaws.minlaw.gov.bd/act-830/section-32430.html) ^sec-1 এই আইন [[act-830\|নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯৯]] নামে অভিহিত হইবে৷ ##### [ধারা ২: ১৯৯৮-৯৯ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪৩৭৪,০৭,৫৩,০০০ টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-830/section-32431.html) ^sec-2 এই আইনের সহিত সংযুক্ত তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ১৯৯৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় সেই বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে তাহা নির্বাহের জন্য তফসিলের কলাম ৫-এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকুল্যে চার হাজার তিনশত চুয়াত্তর কোটি সাত লক্ষ তিপ্পান্ন হাজার টাকা মাত্র, সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-830/section-32432.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে বর্ণিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷