--- title: "নির্দিষ্টকরণ আইন, ২০০১" description: "২০০২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ২০০২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-862.html act_id: 862 enacted_at: 2001-06-30 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 30713 slug: সংক্ষিপ্ত-শিরোনামা-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-862/section-30713.html - id: 30714 slug: ২০০১২০০২-অর্থবত্সরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-৫৬৬০৭৫২২০০০০-টা url: http://bdlaws.minlaw.gov.bd/act-862/section-30714.html - id: 30715 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-862/section-30715.html --- # নির্দিষ্টকরণ আইন, ২০০১ # নির্দিষ্টকরণ আইন, ২০০১ > [!Preamble] > ২০০২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনি > যেহেতু ২০০২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-862/section-30713.html) ^sec-1 1. এই আইন [[act-862\|নির্দিষ্টকরণ আইন, ২০০১]] নামে অভিহিত হইবে৷ 2. ইহা ১লা জুলাই, ২০০১ইং তারিখে কার্যকর হইবে৷ ##### [ধারা ২: ২০০১-২০০২ অর্থ-বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৫৬৬০৭,৫২,২০,০০০ টাকা উত্তোলন](http://bdlaws.minlaw.gov.bd/act-862/section-30714.html) ^sec-2 ২০০২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বছরে যে সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫-এ উল্লিখিত ছাপ্পান্ন হাজার ছয়শত সাত কোটি বায়ান্ন লক্ষ বিশ হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-862/section-30715.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫-এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল৷