--- title: "নির্দিষ্টকরণ আইন, ২০০২" description: "২০০৩ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ২০০৩ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-892.html act_id: 892 enacted_at: 2002-06-30 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 27917 slug: সংক্ষিপ্ত-শিরোনামা-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-892/section-27917.html - id: 27918 slug: ২০০২০৩-অর্থবত্সরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-৫৮২৪৩৭২১১০০০-টাকা url: http://bdlaws.minlaw.gov.bd/act-892/section-27918.html - id: 27919 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-892/section-27919.html --- # নির্দিষ্টকরণ আইন, ২০০২ # নির্দিষ্টকরণ আইন, ২০০২ > [!Preamble] > ২০০৩ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনি > যেহেতু ২০০৩ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-892/section-27917.html) ^sec-1 1. এই আইন [[act-892\|নির্দিষ্টকরণ আইন, ২০০২]] নামে অভিহিত হইবে৷ 2. ইহা ১লা জুলাই, ২০০২ তারিখে কার্যকর হইবে৷ ##### [ধারা ২: ২০০২-০৩ অর্থ-বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৫৮২৪৩,৭২,১১,০০০/- টাকা উত্তোলন](http://bdlaws.minlaw.gov.bd/act-892/section-27918.html) ^sec-2 ২০০৩ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বছরে যে সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত আটান্ন হাজার দুইশত তেতাল্লিশ কোটি বাহাত্তর লক্ষ এগার হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-892/section-27919.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০৩ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল৷