--- title: "নির্দিষ্টকরণ আইন, ২০০৩" description: "২০০৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ২০০৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-905.html act_id: 905 enacted_at: 2003-06-30 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 28464 slug: সংক্ষিপ্ত-শিরোনামা-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-905/section-28464.html - id: 28465 slug: ২০০৩০৪-অর্থবত্সরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-৬৫৫৫৮১৯০৯০০০-টাকা url: http://bdlaws.minlaw.gov.bd/act-905/section-28465.html - id: 28466 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-905/section-28466.html --- # নির্দিষ্টকরণ আইন, ২০০৩ # নির্দিষ্টকরণ আইন, ২০০৩ > [!Preamble] > ২০০৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনি > যেহেতু ২০০৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-905/section-28464.html) ^sec-1 1. এই আইন [[act-905\|নির্দিষ্টকরণ আইন, ২০০৩]] নামে অভিহিত হইবে৷ 2. ইহা ১লা জুলাই, ২০০৩ ইং তারিখে কার্যকর হইবে৷ ##### [ধারা ২: ২০০৩-০৪ অর্থ-বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৬৫৫৫৮,১৯,০৯,০০০/- টাকা উত্তোলন](http://bdlaws.minlaw.gov.bd/act-905/section-28465.html) ^sec-2 ২০০৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫-এ উল্লিখিত পঁয়ষট্টি হাজার পাঁচশত আটান্ন কোটি ঊনিশ লক্ষ নয় হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-905/section-28466.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫-এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল৷