--- title: "নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৪" description: "২০০৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ২০০৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-917.html act_id: 917 enacted_at: 2004-06-19 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 27104 slug: সংক্ষিপ্ত-শিরোনামা url: http://bdlaws.minlaw.gov.bd/act-917/section-27104.html - id: 27105 slug: ২০০৩২০০৪-অর্থ-বত্সরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-২৭৩৮০৩৯৯০০০-টা url: http://bdlaws.minlaw.gov.bd/act-917/section-27105.html - id: 27106 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-917/section-27106.html --- # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৪ # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৪ > [!Preamble] > ২০০৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনি > যেহেতু ২০০৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা](http://bdlaws.minlaw.gov.bd/act-917/section-27104.html) ^sec-1 এই আইন [[act-917\|নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৪]] নামে অভিহিত হইবে৷ ##### [ধারা ২: ২০০৩-২০০৪ অর্থ- বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ২৭৩৮,০৩,৯৯,০০০ টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-917/section-27105.html) ^sec-2 ২০০৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে যেই সকল ব্যয় উক্ত বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত দুই হাজার সাতশত আটত্রিশ কোটি তিন লক্ষ নিরানব্বই হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-917/section-27106.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল: